ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ

মো.মনিরুজ্জামান, ময়মনসিংহ ০৩ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৫২ পি.এম

দিন যত যাচ্ছে, ময়মনসিংহে ডেঙ্গু ও হাম পরিস্থিতি ততই উদ্বেগজনক হয়ে উঠছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার পাশাপাশি হাম ও হামের উপসর্গে হাসপাতালে ভর্তি শিশুর মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৭১ শিশু।
 
হাসপাতাল সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
ডেঙ্গুতে মারা যাওয়া দুজন হলেন- ময়মনসিংহের সদর উপজেলার আব্দুল বারেকের ছেলে সাজ্জাদ হোসেন (৪০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী গ্রামের আসাদ মিয়ার ছেলে রুবন (৪০)।
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হৃদযন্ত্রের সমস্যাও ছিল।
 
হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেকর্ড ৯৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই মাসে ডেঙ্গুতে মারা গেছেন চারজন। হাসপাতালের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত মোট ১ হাজার ৪১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৯৯২ জন পুরুষ, ৪০৪ জন নারী ও ৩৭ জন শিশু।
 
মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২২ জন, ফেব্রুয়ারিতে ১১, মার্চে ১৪, এপ্রিলে ৯, মে মাসে ২০, জুনে ৪৭, জুলাইয়ে ৩৫০ এবং আগস্টে ৯৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
অর্থাৎ, চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর প্রায় ৬৯ শতাংশই ও শতাংশই আগস্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ১২ জনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে আগস্টে।
 
চলতি বছর মে মাসে ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দুজন এবং আগস্টে চারজন মারা গেছেন। বছরের প্রথম পাঁচ মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও জুন থেকে তা বাড়তে শুরু করে। জুলাইয়ে ৩৫০ জন রোগী ভর্তি হওয়ার পর আগস্টে এক লাফে তা ৯৬৭ জনে পৌঁছায়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকেই আলাদা চিকিৎসাব্যবস্থার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান।
 
তিনি বলেন, 'প্রতিবছর বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিষয়টি বিবেচনায় নিয়ে শুরু থেকেই হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু জন্য আইসোলেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্সসহ আলাদা জনবল নিয়ে বিশেষ ব্যবস্থাপনা টিম কাজ করছে।' তিনি জানান, ডেঙ্গু ব্যবস্থাপনায় নতুন চিকিৎসক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তাদের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা চলছে। পাশাপাশি হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালকমণ্ড প্রশাসনসহ কর্মকর্তারা নিয়মিত পরিস্থিতি তদারকি করছেন।
 
ডা. মাইনউদ্দিন খান বলেন, বর্তমানে হাসপাতালে ১৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালটি ১ হাজার শয্যার হওয়ায় রোগীর সংখ্যা আরও বাড়লে অতিরিক্ত রোগীদের জন্য জায়গা ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়তে পারে। তবে পরিস্থিতি অনুযায়ী প্রস্তুতি রাখা হচ্ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়লে ২৯ নম্বর ওয়ার্ডের পুরো অংশকে আইসোলেশনের ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার পর্যাপ্ত সরবরাহ রয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমানে ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর কোনো সংকট নেই।
 
ডেঙ্গু রোগীর এক স্বজন আব্দুল আলীম বলেন, 'হঠাৎ করে জ্বর ও শরীর ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এখন চিকিৎসা চলছে। ডেঙ্গু রোগী যেভাবে বাড়ছে, এতে আমরা খুবই উদ্বিগ্ন। দ্রুত মশা নিধন ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা দরকার।'
 
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৭ মার্চ থেকে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে ৭১ শিশুর মৃত্যু হয়েছে।
 
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৫ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছে ২৩ শিশু। মারা গেছে এক বছর বয়সী এক ছেলে শিশু। বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে ৯৮ শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
 
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৩ হাজার ৬১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৪৭ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। মারা গেছে ৭১ শিশু।
 
হাম ও হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু ঘটনা অব্যাহত থাকলেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে শিশুদের জন্য পূর্ণাঙ্গ আইসিইউ চালু করা সম্ভব হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল না থাকায় শিশুদের আইসিইউ চালু করা যাচ্ছে না। আইসিইউর বিকল্প হিসেবে আইসোলেশন ওয়ার্ডে গুরুতর অসুস্থতায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে 'বাবল সিপাপ' পদ্ধতি।
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, 'হাসপাতালে শিশুদের জন্য নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র চালু থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের কারণে সেটি চালু করা সম্ভব হচ্ছেনা। আইসিইউ না থাকায় হাম আইসোলেশন ওয়ার্ডে থাকা শিশুদের চিকিৎসায় বাবল সিপাপ পদ্ধতি ব্যবহারে করছেন চিকিৎসকেরা।'

আরও খবর

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়

news image

জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে

news image

সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান

news image

পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

news image

বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে

news image

লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

news image

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

news image

‎কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা

news image

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

news image

অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা

news image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা

news image

১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে

news image

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

news image

ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

news image

ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে জন্মাষ্টমী উদযাপন

news image

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার

news image

ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ

news image

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

news image

শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার

news image

ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ

news image

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

news image

বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ

news image

চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা

news image

পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা

news image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক

news image

লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ