নাজিম বকাউল , ফরিদপুর প্রতিনিধি ০৮ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৫০ পি.এম
একসময় বৃহত্তর ফরিদপুর জেলা পাঁচটি জেলা নিয়ে গঠিত ছিল। জেলাগুলো হলো—ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী। পরবর্তীতে প্রশাসনিকভাবে এসব জেলা পৃথক হলেও ভূমি সংক্রান্ত বহু পুরোনো দলিল, ভলিউম ও গুরুত্বপূর্ণ নথি ফরিদপুর জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে সংরক্ষিত রয়েছে।
কোনো জমির মালিকের মূল দলিল হারিয়ে গেলে কিংবা প্রয়োজন হলে এসব নথি থেকে নকল কপি সংগ্রহ করেন ভূমির মালিকরা। ফলে রেকর্ড রুমটি ভূমি মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি সংরক্ষণাগার।
তবে সরেজমিনে দেখা গেছে, তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত রেকর্ড রুমটির অবস্থা অত্যন্ত নাজুক। ভবনের বিভিন্ন অংশের জানালা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। যথাযথ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে প্রয়োজনীয় দলিলের নকল কপি সরবরাহসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রতিদিন ফরিদপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব আদায় হলেও রাজস্ব আদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি এসব দলিল সংরক্ষণে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
প্রতিদিন প্রায় শতাধিক মানুষ পুরোনো দলিলের নকল কপি সংগ্রহের জন্য রেকর্ড রুমে আসেন। দ্রুত সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা না করা হলে গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভূমি মালিকদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতে পারে।
এ বিষয়ে ফরিদপুরের জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলাম বলেন, রেকর্ড রুম সংস্কারের বিষয়টি জানিয়ে নিয়মিতভাবে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে। সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ফরিদপুরবাসীর দাবি, গুরুত্বপূর্ণ সরকারি দলিলপত্রের নিরাপত্তা ও সংরক্ষণ নিশ্চিত করতে দ্রুত রেকর্ড রুমটি সংস্কার করা হোক। একই সঙ্গে নষ্ট হয়ে যাওয়া নথিগুলো সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার
ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি
বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা
পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক
লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ