কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ১০ সেপ্টেম্বার ২০২৬ ০৪:৩৬ পি.এম
রাজনীতির উত্তাল রাজপথে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, কারাবরণ ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার অভিজ্ঞতা নিয়ে এবার জনপ্রতিনিধিত্বের প্রত্যাশায় মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের সন্তান ও কেন্দুয়া পৌর যুবদলের সদস্যসচিব মো. সাইফুল ইসলাম খান শান্তি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে তাঁর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।
চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামের সন্তান সাইফুল ইসলাম খান শান্তির রাজনৈতিক পথচলা শুরু হয় দুই দশকেরও বেশি সময় আগে। ২০০২ সালে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মো. রফিকুল ইসলাম হিলালীর হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন তিনি। পরবর্তীতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এরপর কেন্দুয়া পৌর যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান এবং বর্তমানে এ দায়িত্বে রয়েছেন।
রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলার বড় একটি অংশজুড়ে রয়েছে আন্দোলন-সংগ্রাম। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতাদের নির্দেশনায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দলের প্রতিকূল সময়ে মিছিল-মিটিং ও আন্দোলন কর্মসূচিতে নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি তাদের পাশে থাকার চেষ্টা করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁকে একাধিকবার মামলা, হামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৩১টি মামলার আসামি হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করতে হয়েছে। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কায় দীর্ঘ সময় আত্মগোপনে ও ফেরারি জীবন কাটানোর কথাও জানান তিনি। তবে এসব প্রতিকূলতা তাঁকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে পারেনি।
বরং কারাগার থেকে বের হয়ে প্রতিবারই তিনি আবারও নেতাকর্মীদের সংগঠিত করে রাজপথের কর্মসূচিতে সক্রিয় হয়েছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের মনোবল ধরে রাখা এবং তাদের পরিবারের খোঁজখবর নেওয়াকেও তিনি নিজের রাজনৈতিক দায়িত্বের অংশ হিসেবে দেখেছেন।
রাজনীতির পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ককেও নিজের রাজনৈতিক পথচলার অন্যতম শক্তি হিসেবে দেখেন শান্তি। তাঁর বক্তব্য, নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন এবং কখনো তাঁদের থেকে দূরে সরে যাননি। কর্মীদের উৎসাহ ও সাংগঠনিকভাবে সক্রিয় রাখাকে তিনি রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ মনে করেন।
‘দল ও জনতার শান্তির জন্য কাজ করতে চান শান্তি। নিজের নামের সঙ্গে মিল রেখে শান্তির রাজনীতির কথাই সামনে আনতে চান এই যুবনেতা। তিনি জানান,মানুষ শান্তিপ্রত্যাশী; সমাজে সুখ, শান্তি ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রেখেই মানুষ বসবাস করতে চায়। তাই দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের শান্তি ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি মনে করেন, জনগণই সব ক্ষমতার উৎস। তাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়া।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১১ নং চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার আলোচনা শুরু হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। দীর্ঘদিনের দলীয় রাজনীতির অভিজ্ঞতা, যুবদলের সাংগঠনিক দায়িত্ব এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি নিজেকে একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসেবে উপস্থাপন করছেন।
চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামের এই সন্তান ১৯৮৫ সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন। চার ভাই ও চার বোনের মধ্যে তিনি চতুর্থ। তাঁর শিক্ষাজীবন শুরু হয় আলীপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরে সায়মা শাহজাহান একাডেমি এবং কেন্দুয়া ডিগ্রি কলেজে পড়াশোনা করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজের অভিজ্ঞতাকে এবার ইউনিয়নবাসীর সেবায় কাজে লাগাতে চান সাইফুল ইসলাম খান শান্তি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করে তিনি বলেন, আগামী দিনের পথচলায় মানুষের পাশে থেকে কাজ করাই লক্ষ্য।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে তৃণমূল পর্যায়ে আরও বেশি শক্তিশালী করতে ও দলীয় আদর্শকে সামনে রেখে পৌর যুবদলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে চিরাং ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে এবার জনপ্রতিনিধিত্বের প্রত্যাশায়—আগামীদিনে চিরাং ইউনিয়নের নতুন মুখ হিসেবে সাইফুল ইসলাম খান শান্তির এই রাজনৈতিক যাত্রায় তিনি সিনিয়র নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা ও আন্তরিক ভালোবসা এবং চিরাং ইউনিয়নবাসীসহ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার
ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি
বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা
পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক
লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ