ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

বিশেষ প্রতিনিধি ২০ সেপ্টেম্বার ২০২৬ ১২:২২ এ.এম

শেরপুরের নকলা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে উচ্চশিক্ষার স্বপ্নপূরণের পথে নতুন দিগন্তের সূচনা করেছেন মেধাবী তরুণ আবু বকর সিদ্দিক। দক্ষিণ কোরিয়ার বুসানে অবস্থিত টংমিয়ং বিশ্ববিদ্যালয়ে (Tongmyong University) গ্লোবাল বিজনেস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন তিনি। স্কলারশিপ নিয়ে বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেকে এগিয়ে নেওয়া আবু বকর সিদ্দিকের এই অর্জনে তার পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

শেরপুর জেলার নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘড়ি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবু বকর সিদ্দিক। তিনি নকলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। এরপর উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে কিশোরগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। সেখান থেকে ২০১৭ সালে ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
পরবর্তীতে দেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ২০২২ সালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। এরপর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি সম্পন্ন করেন।
শিক্ষাজীবনের এই ধারাবাহিক পথ পেরিয়ে এবার তার গন্তব্য দক্ষিণ কোরিয়া। বর্তমানে তিনি বুসান শহরে অবস্থান করে টংমিয়ং বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বিজনেস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত টংমিয়ং বিশ্ববিদ্যালয় দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, বন্দর ও লজিস্টিকস এবং ভিজ্যুয়াল আর্টসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার জন্য পরিচিত। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের মতো কারিগরি শিক্ষার পর গ্লোবাল বিজনেসে মাস্টার্স করার মাধ্যমে আবু বকর সিদ্দিক তার শিক্ষাজীবনে একটি নতুন মাত্রা যুক্ত করেছেন।

শুধু পড়াশোনায় নয়, ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন আবু বকর সিদ্দিক।ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এছাড়াও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সম্পাদক ছিলেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নকলা উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে রয়েছেন।
রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পাশাপাশি ত্যাগ স্বীকার করেছেন বলেও তার ঘনিষ্ঠজনরা জানান। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি তার শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখেন।

ব্যক্তি জীবনে আবু বকর সিদ্দিক সহজ-সরল ও পরোপকারী হিসেবে পরিচিত বলে তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানান। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা তার দীর্ঘদিনের। রাজনীতির পাশাপাশি শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার লক্ষ্য শুধু নিজের ক্যারিয়ার গড়া নয়; ভবিষ্যতে নিজ এলাকার মানুষের কল্যাণেও ভূমিকা রাখা।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আবু বকর সিদ্দিক বলেন, “পড়াশোনার পাশাপাশি আমি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছা রয়েছে। একই সঙ্গে আমার এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থেকে তাদের সেবা করতে চাই।”

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার এই নতুন যাত্রা তার দীর্ঘ শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নকলা উপজেলার একটি গ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষে বিদেশের মাটিতে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া নিঃসন্দেহে তার জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। নিজের স্বপ্নপূরণের পাশাপাশি ভবিষ্যতে দেশ ও মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান আবু বকর সিদ্দিক। এ পথচলায় তিনি তার এলাকাবাসী, আত্মীয়-স্বজন, শিক্ষক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর

news image

স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক

news image

রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য

news image

গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র‍্যালি ও মতবিনিময়

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন

news image

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

news image

মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার

news image

ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

news image

ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন

news image

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের

news image

ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি

news image

জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড

news image

জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ

news image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী

news image

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ

news image

লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ

news image

ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ

news image

ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন

news image

ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news image

জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব

news image

জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

news image

জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা

news image

জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান

news image

জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা

news image

সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান

news image

মহাখালীতে পুরনো ভবনে আগুন

news image

আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি

news image

গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়