দিনাজপুর প্রতিনিধি ১৭ জানু ২০২৬ ১১:৩৯ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একাধিক মামলার আসামি এক নারী তার দুই কন্যা সন্তান ও গুরুত্বপূর্ণ মামলার কাগজপত্র নিয়ে আত্মগোপনে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী থানায় সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে।
অভিযোগকারী মোঃ আঃ মজিদ খাঁ (৬৪), পিতা—মহির উদ্দীন খাঁ, মাতা—ফুলজান বেওয়া, সাং—মুর্শিদহাট মালিপাড়া, থানা—বোচাগঞ্জ, জেলা—দিনাজপুর। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত মোছাঃ আশা আক্তার (২৬) তার স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং ৪/২৩ (দিনাজপুর আদালতের বিচার ফাইল নং ১২৯/২৩), দিনাজপুর কোর্ট সিআর মামলা নং ২৫৪/২৪, ৯০১/২৪, ২৪৩/২৪, ২১৪৭/২৫ , বোচাগঞ্জ থানায় তদন্তধীন রয়েছে মামলা ২৬৬/২৫, দিনাজপুর নির্বাহী আদালতের এমআর মামলা নং ১/২৫ উল্লেখযোগ্য। এছাড়া দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি নং ২১৯৫/২৪ (নিখোঁজ ডায়েরি) এবং বোচাগঞ্জ থানায় জিডি নং ৩৩৩/২৪ (নগদ টাকা ও অলংকার চুরি সংক্রান্ত) দায়ের রয়েছে। বোচাগঞ্জ থানায় ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মে ২০২৫ ও ২ জুন ২০২৫ তারিখে একাধিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে বোচাগঞ্জ থানার পুলিশ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাঁটুভাঙ্গা এলাকা থেকে লাইছুর রহমান, লিপি আক্তার ও আশা আক্তারকে গ্রেফতার করে। পরদিন ২৫ আগস্ট ২০২৫ তারিখে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় মামলা নং ২৪৩/২৪ ও ২৫৪/২৪ এর অযোগ্য ধারায় আশা আক্তারকে জেল হাজতে পাঠানো হয়। তিনি প্রায় ২৪ দিন কারাভোগ করেন। পরবর্তীতে বাদী তার তিন কন্যা সন্তানের বিষয় বিবেচনায় অন্তর্বর্তীকালীন জামিনে আশা আক্তারকে মুক্ত করেন। জামিনে মুক্তির পর প্রায় সাড়ে তিন মাস সংসার চলাকালীন ধনতলা মাস্টারপাড়া রোড তিনমাথা মোড় এলাকায় মোঃ লিলুর ছোট ভাই ফাহিমের ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযোগকারী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত আসামি আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে তার দুই কন্যা সন্তান—মোছাঃ জান্নাতি আক্তার (৫) ও মোছাঃ মিম আক্তার (৩ বছর ৬ মাস)—সহ প্রায় ১৭ থেকে ১৮ স্টাম ফাইলে সংরক্ষিত বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র, এবং ডয়ারে থাকা গচ্ছিত নগদ ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগকারীর দাবি। এ ঘটনায় অভিযুক্তের অতপেতে থাকা সহযোগী হিসেবে ১ নং মোঃ লাইছুর রহমান পিতা মৃত মফির উদ্দিন, ২ নং মোঃ দেলোয়ার হোসেন পিতা মৃত হামিদুল (মমিন), ৩ নং নয়ন মিয়া পিতা লাইছুর রহমান, ৪ নং মোছাঃ রাশিদা বেগম স্বামী দেলোয়ার হোসেন, ৫ নং মোছাঃ লিপি বেগম স্বামী লাইছুর রহমান বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, ১ ইউপি নাফানগর , বড় সুলতানপুর, বোচাগঞ্জ। স্থায়ী ঠিকানা জালগাও , ৬ নং মুর্শিদাহাট, বোচাগঞ্জ। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন এলাকায় বসবাসরত ৬ নং মোঃ শাহ আলমের সম্পৃক্ততার কথাও অভিযোগে বলা হয়েছে। তদন্তে পুলিশ আজ (১৭ জানুয়ারি ২০২৬) বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে ডিউটি অফিসার সাজুর মাধ্যমে ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই শামীম আকতারকে। যার ডায়েরি হিসেবে বোচাগঞ্জ থানায় জিডি নং ৮১৭/২৬ রুজু করা হয়েছে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ শিশুদের উদ্ধারসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার