খাঁন মোঃ আঃ মজিদ ২৬ জানু ২০২৬ ০৮:৫৮ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের বিরুদ্ধে এক সিনিয়র সাংবাদিককে অপমান ও থানার ভেতর থেকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম আব্দুল মজিদ খান।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ ২৬ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে সিনিয়র সাংবাদিক আব্দুল মজিদ খান একজন অভিযোগকারী হিসেবে বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে দেখা করতে যান। সে সময় তিনি ওসির চেম্বারে বসে তার অভিযোগ উপস্থাপন করেন।
আব্দুল মজিদ খান জানান, তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন—পুলিশ প্রশাসন জনগণের বন্ধু হিসেবে বিভিন্ন যানবাহন, মোবাইল ফোন ও হারানো মালামাল উদ্ধার করে থাকে, অথচ তার কোটি টাকার সম্পদ-সংক্রান্ত জরুরি ফাইল ও দুই কন্যা সন্তান উদ্ধারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি তার অসহায় অবস্থার কথাও তুলে ধরেন।
কিন্তু অভিযোগ অনুযায়ী, ওই বক্তব্যের পর ওসি মিজানুর রহমান কোনো সহযোগিতা না করে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন এবং তার স্টাফদের নিয়ে আব্দুল মজিদ খানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করে থানা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল মজিদ খান বলেন, তিনি একজন সিনিয়র সাংবাদিক হওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলার বাদী। তা সত্ত্বেও তার সঙ্গে এমন আচরণ কেন করা হলো—সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেন, কিসের ভিত্তিতে ওসি মিজানুর রহমান এমন খারাপ ভাষা ব্যবহার করলেন এবং তার স্টাফদের দিয়ে অপমান করালেন, তা তদন্ত হওয়া প্রয়োজন।
উপরোক্ত ঘটনায় নিরপেক্ষতা বজায় রেখে সরেজমিনে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য দিনাজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বোচাগঞ্জ থানাসহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন সাংবাদিক আব্দুল মজিদ খান। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সেতাবগঞ্জ পৌর ও উপজেলা এলাকার সচেতন নাগরিকরাও।
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ৪০ বছরে পদার্পণ সারা দেশে একসাথে উদযাপিত
মাদক সেবন ও বহনকারী শিশু পাচার সহ বে চুক্তিভিত্তিক বিবাহ অর্থাৎ রক্ষিতা হিসেবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছে আশা আক্তার
বুদ্ধপূর্ণিমা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে আগমীকাল
লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
আদরের সন্তানকে পুলিশ ভ্যানে তুলতেই স্বজনদের আহাজারি, বোচাগঞ্জে ১৩ জনের কারাদণ্ড
দিনাজপুর আমলি আদালতের পেশকারের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত
নান্দাইলে ৩ বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ,মূল হোতা গ্রেপ্তার
বোচাগঞ্জ থানায় সংঘটিত একটি ঘটনার সমাধান প্রসঙ্গে কৃতজ্ঞতা ও বার্তা
কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান
১ মে কর্মসূচি বাস্তবায়নে রেল শ্রমিক নেতাদের সাথে শ্রমিক কল্যাণের বৈঠক
শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
সাংবাদিক দেওয়ান ইমন এর উপর হামলা ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জে রাস্তার বেহাল দশা! ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
সরকারি আইনগত সহায়তা গতিশীল করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : জেলা জজ
জটিল রোগে আক্রান্ত আব্দুল হাসেম মিয়ার পাশে দাড়িয়েছেন ফরিদা খানম
ঢাকার প্রথমবার নারী জেলা প্রশাসক ফরিদা খানম কে ফুলেল শুভেচ্ছা জানালেন সম্পাদক ওমর ফারুক জালাল
ইসলামী ব্যাংককে ঘিরে ‘দুর্বৃত্তচক্রের ষড়যন্ত্র হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে-- এডভোকেট আতিকুর রহমান
টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় ডিএসসিসির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : সড়ক অবরোধ
বোচাগঞ্জে বিষ্ণু মন্দিরে চুরি, সোনা-রূপাসহ পূজার সামগ্রী লুট
মমেকহা আইডিএস সফলভাবে শেষ করলো তাদের মেয়াদ"শেষ করলো ৫৬টি কাজ "
চলন্ত ট্রেনের ছাঁদে ছুরিকাঘাতে ছিনতাই, যুবক হাসপাতালে
বোচাগঞ্জে একাধিক মামলার আসামি লাইসুর রহমান গ্রেফতার
গলাচিপায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
খানসামায় আগুনে পুড়ল ৫ দোকান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ উদ্বোধন ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা
দিনাজপুরে শ্রমিক জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত