ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

 বিশেষ প্রতিনিধি ০৭ ফেব্রু ২০২৬ ০৫:৪৬ পি.এম

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার গিয়াসপুরে আজ এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো গিয়াসপুর সূর্য তরুণ সংঘ আয়োজিত প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১)। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মেগা ফাইনালের শুভ উদ্বোধন ঘোষণা করেন রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক  মোঃ মাসুদ পারভেজ।

উদ্বোধনী বক্তব্যে জনাব মোঃ মাসুদ পারভেজ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গিয়াসপুর সূর্য তরুণ সংঘ যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, মাঠের এই লড়াই যেমন শরীর ও মনকে সুস্থ রাখবে, তেমনি স্থানীয় যুবকদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে। রিজেন্ট গ্রুপ সব সময় সুস্থ বিনোদন ও সামাজিক উন্নয়নের পাশে আছে এবং থাকবে।"

উত্তেজনাপূর্ণ ফাইনালে লড়াই করে শ্রীপুরের সুপার ব্রাদার ক্রিকেট একাদশ এবং কেন্দুয়ার কে এস এ ক্রিকেট একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচ দেখতে শহীদ গিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে সমাগম ঘটে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের, যা পুরো এলাকাকে এক মিলনমেলায় পরিণত করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি-র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে সুস্থ সমাজ গঠনে মাঠের খেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সম্রাট পরিবহনের পরিচালক ও বারিষাব ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ নুরুজ্জামান। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারিষাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হোসেন মোড়ল।

পুরো টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট সভাপতি ও সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিমুল শেখ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জনাব আলমগীর হোসেন মোড়ল-এর নিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজনটি সফল করতে মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম ও বিশেষ সহযোগিতা প্রদান করেন:মোঃ সাইফুল ইসলাম (সভাপতি, বারিষাব ইউনিয়ন ছাত্রদল)। নাজমুল হাসান শেখ (রাসেল) (ম্যানেজিং ডিরেক্টর, আল-আরাফাহ ইসলামী ব্যাংক আড়াল বাজার আউটলেট)।

সবশেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে আকর্ষণীয় প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

আরও খবর

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

news image

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন

news image

লালমনিরহাটে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news image

জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি সংস্কারের দাবিতে মানববন্ধন

news image

যাত্রাবাড়ীতে ২১ জুলাই মাদরাসা রেজিস্ট্যান্স ডে পালিত হবে

news image

শেরে বাংলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

news image

প্রথম টেস্টের উইকেট ছিল ব্যাটিং স্বর্গ-জাতীয় দলের এই সাবেক ওপেনার ও নির্বাচক

news image

ওয়ানডে স্কোয়াডে কোন নতুন মুখ থাকছে না

news image

রাসেল সভাপতি  নাসির সাধারণ সম্পাদক দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির নতুন কমিটি 

news image

ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

news image

হায়দরাবাদ কে ৪ উইকেট আর ১১ বলে হারালো মুম্বাই

news image

ইসলামাদের কাছে হারলো লাহোর কালান্দার্স

news image

কিংসের বিপক্ষে ম্যাচের আগে আবার বাফুফেরেক চিঠি দিয়েছিল মোহামেডান

news image

৫ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব

news image

ম্যানসিটির বাজে পারফরম্যান্স:বিবাহবিচ্ছেদই দায়ী!

news image

উদ্বোধনী ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

news image

ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

news image

বাংলাদেশ ক্রিকেটে ৫ ক্রিকেটারের যুগলবন্দীতে অনেক সাফল্যের সূচনা করেছে

news image

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

news image

ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

news image

দলের মান বাঁচাতে নিজেদের উজাড় করেছে জাকের ও হৃদয়

news image

কাউন্সিলর নিয়ে এখনই ভাবছি না-তামিম

news image

চলমান চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের খেলা শেষে সেরা ৪ দল যাবে বিশ্বকাপে

news image

অ্যান্টন ভিলা থেকে আসা জন ডুরান অভিষেক ম্যাচেই করেছেন জোড়া গোল

news image

ফরচুুন বরিশালকে চ্যাম্পিয়ন করার পর তামিমকে বিসিবির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়- যুব ও ক্রীড়া উপদেষ্টা

news image

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন দুই তারকা পেসার