খেলা ধুলা ডেস্ক ১৭ ফেব্রু ২০২৬ ০৫:৫১ পি.এম
ব্যাটার ও বোলারদের দারুণ নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড। আজ ‘সি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দু’বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ২৪ রানে হারিয়েছে ইতালিকে। ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সুপার এইট নিশ্চিত করে ইংলিশরা। এই গ্রুপ থেকে ৩ ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের জয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ইতালি ও স্কটল্যান্ড।
কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উপরের সারির ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ১৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তুলে ইংল্যান্ড।
এসময় টম ব্যান্টন ২১ বলে ৩০, ফিল সল্ট ১৫ বলে ২৮ এবং জ্যাকব বেথেল ২০ বলে ২৩ রান করেন। ষষ্ঠ উইকেটে স্যাম কারানকে নিয়ে ২৫ বলে ৫৪ এবং জেমি ওভারটনের সাথে ১৬ বলে ৩৫ রান যোগ করে ইংলিশদের বড় সংগ্রহের ভিত গড়ে দেন উইল জ্যাকস।
কারান ২৫ ও ওভারটন ১৫ রানে আউট হলেও, ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাকস। তার ২২ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রান করে ইংল্যান্ড।
জবাবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে ইতালি। চতুর্থ উইকেটে ৪৮ বলে ৯২ রানের জুটিতে ইতালিকে লড়াইয়ে ফেরান জাস্টিন মোসকা ও বেন মানেন্তি। মোসকা ৩৪ বলে ৪৩ রানে থামলেও ২৫ বলে ৬০ রানের মারমুখী ইনিংস খেলেন মানেন্তি। দলীয় ১৩৫ রানের মধ্যে মোসকা ও মানেন্তি ফেরার পর ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে হার বরণ করে নেয় ইতালি।
ইংল্যান্ডের হয়ে ওভারটন ১৮ রানে ও কারান ২২ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জ্যাকস।
পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স
বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে
ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন
প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ
শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার
ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো
পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি
আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো
প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন