ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৫ এপ্রিল ২০২৬ ১২:০৯ এ.এম

দিনাজপুরের সেতাবগঞ্জ এলাকায় পাওনা টাকা ফেরত না দেওয়া নিয়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ধার নেওয়ার পর তা পরিশোধ না করে উল্টো পাওনাদারের বিরুদ্ধেই বোচাগঞ্জ থানা-এ অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী পাওনাদার জানান, বিভিন্ন সময় প্রয়োজনের কথা বলে অভিযুক্তরা তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নেন। তিনি দাবি করেন, মানবিক দিক বিবেচনা করে নিজের ঘরের সম্পদ বিক্রি করে এবং কষ্টার্জিত অর্থ থেকে এই টাকা প্রদান করেছিলেন। তবে নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তরা টাকা পরিশোধে গড়িমসি করছেন। এমনকি, বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার মতে, কুচক্রী মহলের প্ররোচনায় অভিযুক্তরা এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এদিকে, যাদের নাম প্রকাশ করা হয়েছে—পবিত্র সিংহ (পিতা: রঞ্জিত সিংহ), সরস্বতী (স্বামী: পবিত্র সিংহ), মোঃ লিটন (পিতা: শাহ আলম), মোঃ ইউনুছ খাঁ (পিতা: মোকসেদ আলি খাঁ), মুক্তার (পিতা: রঘুয়া) এবং মোঃ রমজান (পিতা: বিশু)—তারা পূর্বে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো অভিযোগের পক্ষে গণস্বাক্ষর দিয়েছেন বলে ভুক্তভোগীর দাবি। এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, যেখানেই অভিযোগ করা হোক না কেন, তার পাওনা টাকা পরিশোধ করতেই হবে। তিনি আগামী ১৫ তারিখের মধ্যে সকল বকেয়া টাকা পরিশোধের জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন, যাদের কাছে তার স্বাক্ষর করা স্ট্যাম্প রয়েছে, তারা দ্রুত তা ফেরত নিতে পারেন। তবে যারা পূর্বে আশ্বাস দিয়ে পরবর্তীতে তা ভঙ্গ করে গণস্বাক্ষরে অংশ নিয়েছেন, তাদের কোনো স্ট্যাম্প ফেরত দেওয়া হবে না। অন্যথায়, তিনি বাধ্য হয়ে দিনাজপুর সিভিল কোর্ট-এ দেওয়ানী মামলা দায়ের করবেন। এই অভিযোগের তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেছেন।

আরও খবর

news image

সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ

news image

প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

news image

শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

news image

ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

news image

গরুর মাংস বলে বিক্রির চেষ্টায় ৬ ঘোড়া জবাই, ৩ জনের কারাদণ্ড

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’

news image

অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি

news image

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী 

news image

ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ

news image

ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল

news image

দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

news image

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর

news image

ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

news image

দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়

news image

ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ

news image

লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী

news image

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা

news image

ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ

news image

ফেরিতে ওঠার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা  নদীতে  

news image

লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

news image

তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং

news image

দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ

news image

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

news image

দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার

news image

বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর

news image

লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ