এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ০৩:৫৩ পি.এম
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উন্নয়ন বৈষম্য দূরীকরণ এবং শিল্পায়ন জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে একটি উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আলোচনা সভায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের এই দুই জেলা দীর্ঘদিন ধরে শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়নে পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে বন্ধ কলকারখানা পুনরায় চালু, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রামের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে সরকারের পরিকল্পিত উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বর্তমান সরকার সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার অঞ্চলগুলোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, সংকটকে সম্ভাবনায় রূপান্তরের মাধ্যমে এ অঞ্চলে টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা হবে।
তিনি আরও জানান, লালমনিরহাট ও কুড়িগ্রামে স্থানীয় কৃষিপণ্যের ওপর ভিত্তি করে নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে, যা এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে।
সভায় আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে
লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা
তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং
দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ
লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা
কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত
ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল
তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা
লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে
রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস
ময়মনসিংহে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
লালমনিরহাট সদর হাসপাতালের অব্যবস্থাপনা, দেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম- ত্রাণ মন্ত্রীর
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্রদ্ধায় ও ভালোবাসায় পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা' র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার: রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মশা মারতে কামান নিয়ে মাঠে এমপি ওয়াহাব আকন্দ