খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ২৫ মার্চ ২০২৬ ০৩:৪৮ পি.এম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার ঘটনায় নারী-শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার (২৪ মার্চ) ‘সবার দেশ’ প্রতিবেদকের নিকট এক সাক্ষাৎকারে জমির মালিক মোজাহারুল ঘটনাটি বিস্তারিত জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্ষা গ্রামের বাসিন্দা মোজাহারুল ইসলামের ক্রয়কৃত ১৭ শতাংশ জমি দখলের চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, মোজাহারুল দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার সুযোগে অভিযুক্তরা তার জমি দখলের পায়তারা শুরু করে। ভুক্তভোগীর স্বজন নজরুল ইসলাম লিখিত অভিযোগে জানান, অভিযুক্ত লোকমান হোসেন, তার স্ত্রী সুফিয়া বেগমসহ কয়েকজন নারী-পুরুষ সংঘবদ্ধ হয়ে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। তারা বসতবাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়ে পরিবারটিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে।সরেজমিনে দেখা গেছে, বাড়ির চারপাশে বেড়া দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে, ফলে পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। অভিযোগে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সকালে অভিযুক্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে সুলতানা বেগম (৫৫), তার দুই মেয়ে লায়লা বেগম (৩৩) ও হুসনে আরা বেগম (৩০) এবং শিমু আক্তার (২২) গুরুতর আহত হন। বিশেষ করে শিমু আক্তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এতে তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শিমুর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী সুলতানা বেগম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছিলো অভিযুক্তরা এবং সুযোগ পেলেই দখলের চেষ্টা চালাতো। এ ঘটনায় বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সচেতন মহল বলছে, জমি দখল, রাস্তা বন্ধ করে দেয়া এবং নারী-শিশুর ওপর হামলার মতো ঘটনায় দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ
পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র্যাবের অভিযানে ধরা
‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন
দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর
ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়
বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ—স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ব্ল্যাকমেইল ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ
বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪
আশা আক্তার ও তার পরিবার জামাই বাড়ির মোটা অংকের টাকা দিয়ে জমি কিনে বাড়িঘর নির্মাণ রাতা রাতি আঙ্গুল ফুলে কলা গাছ
গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা আখাউড়ায় গ্রেপ্তার
জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের বিশেষ অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার ও ০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
ফরিদপুরে শিশু ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল দিয়ে শরীর ঝলসে দেওয়ায় মামলা, স্ত্রী কারাগারে
সুন্দরবনে বিশেষ অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ
খুবির দুই শিক্ষার্থী কে জঙ্গি সন্দেহে তুলে নেওয়ার ৫ বছর পর মুক্তি পেলেন
দৌলতদিয়া পতিতাপল্লীর ওয়ারড্রব থেকে যৌনকর্মী মৃতদেহ উদ্ধার
চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের অভিযানেব বিদেশী অস্ত্রসহ ১জন গ্রেপ্তার
পটুয়াখালীতে ব্যবসায়ীর জমি যবর দখল করলো ছুটিতে আসা পুলিশ সদস্য
দক্ষিণ কেরণীগঞ্জে ক্লুলেস হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী কে আজিমপুর হতে গ্রেফতার
সাবেক প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে
লাকসামে ইভটিজিং এর দায়ে বখাটেকে মোবাইল কোর্টের মাধ্যমে জেল
লালমনিরহাটে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, প্রতারক গ্রেপ্তার
'মিডিয়া ছুটাই দেবো'' -পুলিশ সুপার মাহফুজুর রহমান