ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি ১৪ মে ২০২৬ ০১:৩৪ পি.এম

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হৃদয় (২৪) নামে ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৬) আটক করেছে পুলিশ। তবে ঘটনার সময় স্ত্রী সাথীও আহত হন এবং তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ মে) দুপুরে শহরের বাবুপাড়া এলাকার গাউছিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত হৃদয় ওই এলাকার এরশাদ হুজুরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন ঘরোয়া বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উম্মে জান্নাত সাথী প্রায় ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু দিয়ে স্বামী হৃদয়ের গলায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হৃদয়ের চিৎকার শুনে প্রথমে তার মা ছুটে আসেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটিও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার সময় উম্মে জান্নাত সাথীর শরীর থেকেও রক্তক্ষরণ হচ্ছিল। পরে মহিলা পুলিশ ও পরিবারের সদস্যদের সহায়তায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত রক্তমাখা ধারালো চাকুটি উদ্ধার করা হয়। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

news image

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

news image

ফরিদপুরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

news image

ফরিদপুরে গণধর্ষণ ও ধর্ষণ মামলার দুই রায়ে তিন জনকে যাবজ্জীবন

news image

লালমনিরহাটে আলোচিত নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

news image

ফরিদপুরের অপরাধ দমনে সাংবাদিকদের সহায়তা চাইলেন নবাগত পুলিশ সুপার

news image

বিদেশি ব্যবসার পাওনা টাকা চাইতে গিয়ে হামলা ও হত্যার হুমকির অভিযোগ

news image

পরকীয়ার জেরে যুবককে গলা কেটে হত্যা করে লাশ মাটিচাপা,মূলহোতাসহ গ্রেফতার ৪

news image

বোচাগঞ্জ ও ফরিদপুরে প্রবীণ সংবাদকর্মীর পরিবারকে ধ্বংসের চক্রান্ত ও অর্থ-স্বর্ণালংকার লুটের অভিযোগ: তদন্তের দাবী 

news image

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন হত্যা মামলার ৪ জন আসামি গ্রেফতার

news image

ময়মনসিংহে বোনের প্রেম মেনে না নিয়ে প্রেমিককে হত্যা,দুই ভাইয়ের মৃত্যুদন্ড,দুই জনের কারাদণ্ড

news image

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী

news image

বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ

news image

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু

news image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী

news image

ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার

news image

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

news image

দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি

news image

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ

news image

পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে ধরা

news image

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন