ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি  ১২ জুন ২০২৬ ০৫:৩৩ পি.এম

দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের বিশেষ চিরুনি অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সরাসরি নির্দেশনা ও নেতৃত্বে জেলা পুলিশ এই কঠোর অবস্থান বজায় রেখেছে।

অভিযানের ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় কড়া তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে। তল্লাশির পাশাপাশি পুলিশ সদস্যরা সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মাঝে মাদক ও জুয়ার কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।

দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধ প্রতিরোধের লক্ষ্যে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা এসব চেকপোস্টে তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিশেষ করে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড, ১ নং নাফা নগর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড, ২ নং ঈশানিয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড, ৩ নং মুর্শিদাহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ড, ৪ নং আটগাও ইউনিয়নের ৯টি ওয়ার্ড, ৫ নং ছাতল ইউনিয়নের পরিষদ ৯ টি ওয়ার্ড এবং ৬ নং রনগাঁও ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডসহ সংলগ্ন বিভিন্ন এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

স্থানীয় সূত্র, গ্রাম পুলিশ, পাবলিক সোর্স ও প্রশাসনিক তথ্য অনুযায়ী এসব এলাকায় মাদক কারবারি, মাদক সেবনকারী ও মাদক বহনকারীদের বিভিন্ন ৩৬৪ টি স্পট সক্রিয় রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব অপরাধী চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

জানা গেছে, ২৪ জুলাই ও ৫ আগস্টের সহিংস ঘটনায় অপরাধীদের কিছু গুরুত্বপূর্ণ আলামত নষ্ট হয়ে গেলেও নতুন করে তথ্য ও তালিকা প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্টদের নাম, ঠিকানা ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য বোচাগঞ্জ থানার নথিতে সংরক্ষিত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো নিয়ে কাজ করছে।

এই বিশেষ কার্যক্রম চলাকালীন সেতাবগঞ্জ পৌরসভার সামনে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন—

জনাব মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ মনিরুজ্জামান সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল), অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বোচাগঞ্জ থানা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুর, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

অভিভাবকদের দেয়ালে আজ পিঠ ঠেকে গেছে। বর্তমান সময়ে তরুণ সমাজ জেগে উঠেছে—কেউ ভাইকে বাঁচাতে, কেউ সন্তানকে বাঁচাতে, কেউ আবার নিজের বোনকে বাঁচাতে মাদকবিরোধী অবস্থান গ্রহণ করছেন। মরণনেশা মাদকের ছোবলে পড়ে অনেক তরুণ-তরুণী চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানি, বাড়িঘর ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছে। এমনকি অনেক ক্ষেত্রে খুনের মতো ভয়াবহ অপরাধ করতেও দ্বিধা করছে না।

অভিযোগ রয়েছে, কিছু মাদক ব্যবসায়ী ও অপরাধচক্র অবৈধ অর্থের পাহাড় গড়ে আলিশান বাড়ি নির্মাণ করেছে, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করেছে এবং বিভিন্ন রাজনৈতিক বা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে আইনের ধরাছোঁয়ার বাইরে থাকার চেষ্টা করছে।

সচেতন মহলের দাবি, মাদক ব্যবসায়ী, বহনকারী ও সেবনকারীদের আগাম সতর্ক না করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

দিনাজপুর জেলা পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, মাদক, জুয়া, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ডাকাতি ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সাধারণ জনগণ যদি আরও বেশি সচেতন হয়ে পুলিশের পাশে থেকে তথ্য ও সহযোগিতা প্রদান করেন, তাহলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

একটি নিরাপদ, সুন্দর ও শান্তিপূর্ণ দিনাজপুর গড়ে তুলতে জেলা পুলিশের এই ধরনের চিরুনি অভিযান, বিশেষ তল্লাশি ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

news image

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স! দিনাজপুর জেলা জুড়ে পুলিশের বিশেষ ঝটিকা অভিযান ও চেকপোস্ট জোরদার

news image

বোচাগঞ্জ থানা অধীনে আশা আক্তার সহ তার পরিবারের বিরুদ্ধে দিনাজপুর কোর্ট আদালতে একাধিক মামলা দায়ের এবং ওয়ারেন্ট ও সমন জারি

news image

১০ ঘণ্টার মধ্যে লোমহর্ষক ক্লুলেস মঠবাড়িয়ার জোড়া খুনের রহস্য উন্মোচন!

news image

পিরোজপুরের মঠবাড়িয়ায় এেক সপ্তাহের ব্যবধানে জোড়া খুন,আতঙ্কে এলাকাবাসী

news image

বরুড়ায় আন্তজেলা ডাকাত দলের ৮ জনকে আটক করেছে থানা পুলিশ

news image

ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার এক হাজতির মৃত্যু

news image

ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

news image

কুখ্যাত আশা আক্তার দুই শিশু কন্যা ও জরুরী ফাইল আত্মসাৎ জিম্মি মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি

news image

বোচাগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার লিপি আক্তার, সোহেল রানা গাংগুয়া ও রনি কেকড়া দিনাজপুর কেন্দ্রীয় কারাগারে কারা ভোগ করছে

news image

পার্বতীপুরে খাস জমি দখলের ভয়ংকর সিন্ডিকেট! আওয়ামী লীগ আমলের প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তিতে বহুতল ভবন, অভিযোগ তুলতেই হত্যার হুমকি প্রশাসনের নীরবতায় ক্ষোভ-বিস্ফোরণ, প্রশ্নের মুখে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বাহিনী

news image

ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার

news image

লালমনিরহাটে স্বামীকে গলা কেটে হত্যার চেষ্টা, স্ত্রী আটক

news image

দিনাজপুর আমলি আদালতে ৩টি মামলা: ধার নেওয়া ৬ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৮ জন আসামি

news image

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

news image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের অব্যাহতির আবেদন খারিজ

news image

পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

‘পুলিশ সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষন-অন্তঃস্বত্ত্বা: গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিল অভিযুক্ত শিক্ষক, র‍্যাবের অভিযানে ধরা

news image

‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

news image

কৃষক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদন্ড ও তিনজনের যাবজ্জীবন

news image

দিনাজপুর আদালতে বিচার বিভাগের ধীরগতি ও হয়রানির অভিযোগ, তদন্তের দাবি

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

একাধিক মামলার ওয়ারেন্টের আসামি কে কোর্টে চালান ও সিনিয়র ম্যাজিস্ট্রেট জামিনে না মঞ্জুর

news image

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী নিরঙ্কুশ জয়

news image

বগুড়ায় ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

news image

দিনাজপুরের বোচাগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ—স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ, প্রতারণা, ব্ল্যাকমেইল ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ

news image

বীরগঞ্জে জমি দখলের চেষ্টায় হামলা, নারী-শিশুসহ আহত ৪

news image

আশা আক্তার ও তার পরিবার জামাই বাড়ির মোটা অংকের টাকা দিয়ে জমি কিনে বাড়িঘর নির্মাণ রাতা রাতি আঙ্গুল ফুলে কলা গাছ

news image

গাজীপুরে মামা হত্যার আসামি ভাগিনা আখাউড়ায় গ্রেপ্তার

news image

জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের বিশেষ অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার ও ০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার