খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ ০৩:৩৩ পি.এম
দিনাজপুরের খানসামা উপজেলা জ্বালানি সংকটে কার্যত স্থবির হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন মোটরসাইকেল চালকরা। কোথাও সীমিত সময় ও পরিসরে বিক্রির কথা বলা হলেও বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই মিলছে না অকটেন বা পেট্রোল। সোমবার (১৭ মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে ফিলিং স্টেশনগুলোর সামনে দেখা যাচ্ছে দীর্ঘ যানজটের মতো দৃশ্য। কেউ মোটরসাইকেল ঠেলে এনেছেন, কেউ হাতে বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন—তবুও মিলছে না জ্বালানি। অপেক্ষার পর একে একে অনেককে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। উপজেলার চারটি ফিলিং স্টেশনে বর্তমানে কেবল ডিজেল বিক্রি হচ্ছে। টানা দুই দিন ধরে অকটেন ও পেট্রোল বিক্রি পুরোপুরি বন্ধ। দুই দিন আগেও সীমিতভাবে জ্বালানি পাওয়া গেলেও এখন সেই সুযোগটুকুও নেই। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা। অনেকেই জরুরি কাজে বের হতে পারছেন না, আবার কেউ কেউ মাঝপথে তেল শেষ হয়ে যাওয়ার ভয়ে গন্তব্যে পৌঁছানোর সাহস পাচ্ছেন না। মোটরসাইকেল চালক ফারুক আহমেদ বলেন, “প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার মোটরসাইকেল চালাতে হয়। তেল একেবারে রিজার্ভে চলে গেছে। তাই অন্য দিনের মতো ২০০ টাকার অকটেন নিতে এসেছিলাম। কিন্তু এখানে তো তেলই নেই। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরেও কিছু পেলাম না।” আরেক মোটরসাইকেল চালক রাকিব হাসান বলেন, ‘আমরা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। সারাক্ষণ মোটরবাইক চালিয়ে কাজ করতে হয়। অথচ উপজেলার ফিলিং স্টেশনগুলোতে তেল পাওয়া যাচ্ছে না।’ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ায় অল্প সময়েই তেল শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়ে সাময়িকভাবে বিক্রি বন্ধ করতে হচ্ছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, “আপনি যে বিষয়টি জানিয়েছেন, সেটি আগে যাচাই করে দেখতে হবে। বিস্তারিত জেনে পরে আপনাকে অবহিত করা হবে।” এদিকে সারাদেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং কোথাও সংকট থাকার কথা নয়। তবে মাঠপর্যায়ের বাস্তবতায় খানসামার চিত্র ভিন্ন। জ্বালানি সংকট দীর্ঘ হলে নিত্যযাত্রা আরও ব্যাহত হবে—এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে তারা বলছেন, আশ্বাস নয়—চোখে দেখা সমাধানই এখন সবচেয়ে প্রয়োজন। ততদিন পাম্পের সামনে অপেক্ষা আর আক্ষেপই যেন নিত্যদিনের সঙ্গী হয়ে থাকছে।
কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত
ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল
তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা
লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে
রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস
ময়মনসিংহে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
লালমনিরহাট সদর হাসপাতালের অব্যবস্থাপনা, দেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম- ত্রাণ মন্ত্রীর
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্রদ্ধায় ও ভালোবাসায় পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা' র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার: রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মশা মারতে কামান নিয়ে মাঠে এমপি ওয়াহাব আকন্দ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা ও পরিদর্শন
বোচাগঞ্জে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস, বহুল আলোচিত আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের
সেতাবগঞ্জে ধার নেওয়া টাকা ফেরতের আল্টিমেটাম, ১ তারিখের মধ্যে পরিশোধ না করলে আইনি ব্যবস্থা
খানসামায় সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত
সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ
টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ ক্যামন ও পোভা সিরিজ কিনলেই দেশজুড়ে নিশ্চিত ঈদ উপহার
সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ
এলজিইডির প্রকল্প: কুড়িগ্রামে সড়ক বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ঈদের পোশাকের দামে দম আসে যায়,নেই তদারকি