ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং

মোঃ মনিরুজ্জামান, ময়মনসিংহ ১৯ মার্চ ২০২৬ ০৮:০৮ পি.এম

মাদক, জুয়া ও ক্যাসিনোমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছেন এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাংসদ। উনার আহ্বানে ঈশ্বরগঞ্জ উপজেলা জুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে শিক্ষার্থীদের মাঝে চরম আমেজ পরিলক্ষিত হচ্ছে।  উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে তিনি  আয়োজন করতে যাচ্ছেন, একটি বড় পরিসরের টাউন হল মিটিং, যা ইতোমধ্যেই জনমনে ব্যাপক আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। 

আগামী রোববার (২২ মার্চ ২০২৬) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে সকাল ১০ঘটিকায় শুরু হবে এই মিটিং। এর আগে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ তাঁর ফেসবুক আইডিতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টাউন হল মিটিং এর কথা জানান। মূলত ঈশ্বরগঞ্জ নিয়ে সকলের ভাবনা জানতেই এই আয়োজন। আয়েজনে যোগ দিতে গুগল ফরমে রেজিষ্ট্রেশন করার প্রক্রিয়ার কথাও উল্লেখ করা হয় ঐ ফেইসবুক পোস্টে। এরপর থেকে ব্যাপক আগ্রহ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন শুরু করে। প্রত্যাশার চেয়ে রেজিষ্ট্রেশন বেশি হওয়া টাউন হল মিটিং এর জায়গা পরিবর্তন করে কলেজ মাঠে নেওয়া হয়। জানা গেছে, এ পর্যন্ত প্রায় ৩৪০০ রেজিষ্ট্রেশন জমা পড়েছে।

 বর্তমান প্রজন্মকে মাদক, জুয়া ও ক্যাসিনোর ভয়াবহ প্রভাব থেকে দূরে রাখতে এবং একটি সচেতন সমাজ গড়ে তুলতে এই টাউন হল মিটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সচেতন মহল।

এই টাউন হল মিটিংয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করবেন। সেখানে তারা নিজেদের মতামত, অভিজ্ঞতা এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরবেন। পাশাপাশি মাদক ও জুয়ার কুফল নিয়ে খোলামেলা আলোচনা হবে, যেখানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেবেন সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা।

উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘কাঁচামাটিয়া’। এবিষয়ে সংশ্লিষ্টরা জানান, শুধু বক্তৃতা বা আনুষ্ঠানিক আলোচনা নয়, বরং এটি হবে একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম—যেখানে তরুণরা নিজেরাই সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে। এতে করে তাদের মধ্যে নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও বৃদ্ধি পাবে।

‘কাঁচামাটিয়া’ এর সভাপতি মো. মশিউর রহমান জানান,‘তরুন প্রজন্ম এই মিটিং এর মাধ্যমে ভালো মেসেজ পাবে। এতে নতুন ঈশ্বরগঞ্জ গড়তে সকলের সুবিধা হবে। আমরা আশা করছি টাউন হল মিটিং এর একটি পজিটিভ প্রভাব সবার উপর পড়বে’।

এদিকে, এ আয়োজন ঘিরে ঈশ্বরগঞ্জ জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করছেন এবং এটিকে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই প্রচার চালাচ্ছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার প্রভাব সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এর ফলে পরিবার ও সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন প্রেক্ষাপটে তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করলে তা দীর্ঘমেয়াদে ইতিবাচক ফল বয়ে আনবে।

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমরা চাই একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে। মাদক, জুয়া ও ক্যাসিনো আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। তাই তরুণদের নিয়েই এই লড়াই শুরু করতে চাই। তাদের সচেতনতা ও অংশগ্রহণই পারে এই সমাজকে বদলে দিতে।”

তিনি আরও জানান, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আর আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে তরুনদের ভাবনা জানার জন্যই মূলত টাউন হল মিটিং এর আয়োজন করা হয়েছে”।

সব মিলিয়ে, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন উদ্যোগ ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

আরও খবর

news image

তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং

news image

দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ

news image

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

news image

দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার

news image

বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর

news image

লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ

news image

লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা

news image

কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত

news image

ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল

news image

তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ

news image

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১

news image

গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা

news image

লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

news image

বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে

news image

রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়

news image

বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ

news image

বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ

news image

নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস

news image

ময়মনসিংহে র‍্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

news image

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

news image

লালমনিরহাট সদর হাসপাতালের অব্যবস্থাপনা, দেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম- ত্রাণ মন্ত্রীর

news image

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

news image

শ্রদ্ধায় ও ভালোবাসায় পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

news image

বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা' র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার: রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

news image

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

news image

মশা মারতে কামান নিয়ে মাঠে এমপি ওয়াহাব আকন্দ

news image

প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা ও পরিদর্শন

news image

বোচাগঞ্জে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস, বহুল আলোচিত আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের