খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ ০৯:৫২ পি.এম
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসচাপায় আব্দুল গণি সরকার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে পৌর এলাকার বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গণি সরকার পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বারোকোনা এলাকায় সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস পথচারী আব্দুল গণি সরকারকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ওই স্থানে স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিব জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ
লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা
কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত
ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল
তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা
লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে
রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস
ময়মনসিংহে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ
লালমনিরহাট সদর হাসপাতালের অব্যবস্থাপনা, দেখে ৬ ঘণ্টার আল্টিমেটাম- ত্রাণ মন্ত্রীর
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্রদ্ধায় ও ভালোবাসায় পল্লীকবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা' র উদ্যোগে জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার: রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
মশা মারতে কামান নিয়ে মাঠে এমপি ওয়াহাব আকন্দ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা ও পরিদর্শন
বোচাগঞ্জে চাঞ্চল্যকর গোপন তথ্য ফাঁস, বহুল আলোচিত আশা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের
সেতাবগঞ্জে ধার নেওয়া টাকা ফেরতের আল্টিমেটাম, ১ তারিখের মধ্যে পরিশোধ না করলে আইনি ব্যবস্থা
খানসামায় সড়ক দুর্ঘটনায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত