খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২৬ ০৩:৫৪ পি.এম
দিনাজপুরের নবাবগঞ্জে গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তিনজনকে হাতে-নাতে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তদের বাড়ি নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, সকালে তারা সংবাদ পান উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস প্রস্তুত করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ১২ মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করার ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মী রঞ্জিত রায় বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই গাজীপুরে সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রি করছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে দেখি, কোথাও ঘোড়ার পা, কোথাও ভুঁড়ি, আবার কোথাও ঘোড়ার মাথা রাখা আছে। অসংখ্য মানুষ জায়গাটি ঘিরে রেখেছে। বিষয়টি দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম।’ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, একটি অসাধু চক্র এভাবে মানুষকে কী খাওয়াচ্ছে, প্রশাসনের তা গুরুত্ব দিয়ে দেখা দরকার। গরুর মাংস বলে কীভাবে ঘোড়ার মাংস বিক্রি করা সম্ভব, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা।
সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ
প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
গরুর মাংস বলে বিক্রির চেষ্টায় ৬ ঘোড়া জবাই, ৩ জনের কারাদণ্ড
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’
অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী
ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ
ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল
দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা
প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর
ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়
ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা
ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে
লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা
তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং
দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ