ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৫:৪৬ পি.এম

জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনায় পৃথক ৩'টি অভিযানে জ্বালানি তেল মজুত রাখার অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর- এ আলম সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১ টায় জেলার ঘোড়াঘাট উপজেলার আজাদ মোড় নামক স্থানে অবৈধ ভাবে মজুত রাখা ১ হাজার ৬৭১ লিটার ডিজেল উপজেলা প্রশাসন জব্দ করেন।  সূত্রটি জানায়, মঙ্গলবার ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে ‘সালাম ভলকানাইজিং’ নামে একটি দোকানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করেন। দোকানটির ভিতরে বেশ কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। পরে জব্দ করা ডিজেল সরকারি বাজারমূল্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
 
সূত্রটি আরো জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুত রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পাওয়া যায়। এ সময় দোকান মালিককে পাওয়া যায়নি।
 
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের নেতৃত্বে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নিয়েছিল। এদিকে মঙ্গলবার দুপুর ১২ টায় জেলার বীরগঞ্জ উপজেলার ধনগাও বাজারে একটি বাড়িতে অবৈধ ভাবে ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন মজুত করে রেখেছিল। অবৈধভাবে মজুত রাখা তেল উচ্চ মূল্যে বিক্রয় করার অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুমা খাতুন ওই বাড়ীর মালিক জগদিশ রায়ের পুত্র পরিতোষ রায় (৩৮) কে ৭ দিনের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মজুতকৃত তেল জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে তা বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
 
সূত্রটি জানায়,  দুপুর দু'টায় জেলার খানসামা উপজেলার গোয়ালডিহি ভুল্লারডাঙ্গা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে একটি মুদিখানার দোকানে অভিযান চালায়। ওই দোকানে অবৈধ ভাবে মজুত রাখা ১০৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযানের বিষয় টির পেয়ে দোকানের মালিক রাসেল আহমেদ পালিয়ে যায়।ওই দোকান থেকে উদ্ধারকৃত পেট্রোল গুলো নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়েছে। বিক্রিকৃত অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে সূত্রটি জানায়।

আরও খবর

news image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’

news image

অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি

news image

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী 

news image

ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ

news image

ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল

news image

দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা

news image

প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর

news image

ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত

news image

দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

news image

বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি

news image

কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়

news image

ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ

news image

লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী

news image

দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা

news image

ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ

news image

ফেরিতে ওঠার সময়  নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা  নদীতে  

news image

লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা

news image

তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং

news image

দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ

news image

ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

news image

দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার

news image

বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর

news image

লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ

news image

লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা

news image

কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত

news image

ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল

news image

তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ

news image

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১