ময়মনসিংহ প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ ০১:১০ পি.এম
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা পেট্রোল ও ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডের কাড়াহা মোড় সংলগ্ন মেসার্স পপি ট্রেডার্স নামীয় একটি মিনি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জানা গেছে, অসাধু ব্যবসায়ী হাবিবুর রহমান প্রায় এক মাস আগে এসব জ্বালানি মজুদ করে তার মিনি ফিলিং স্টেশনটি বন্ধ করে রাখেন। ফলে এলাকাবাসী জ্বালানি সংকটে চরম ভোগান্তির শিকার হন।
অভিযানে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসানসহ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা জানান, অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে ব্যবসায়ী হাবিবুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত জ্বালানিগুলো জনস্বার্থে এলাকার অন্যান্য চলমান ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, জনগণের স্বার্থবিরোধী যেকোনো অসাধু কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়
ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা
ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে
লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা
তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং
দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ
লালমনিরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আলোচনা সভা
কাহারোলে অজ্ঞাত গাড়ির চাপায় পাওয়ার টিলার চালক নিহত
ময়মনসিংহে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাউন্সিলর প্রার্থীর ইফতার মাহফিল
তেল নেই পাম্পে, অপেক্ষা আর আক্ষেপ
লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত - আহত ১
গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভা
লালমনিরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
বোচাগঞ্জে সাংবাদিকের কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ, পরিবার আতঙ্কে
রনগাঁও ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বস্তা প্রতি ১০ টাকা আদায়
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
বোচাগঞ্জে ব্যাংকের চেক দিয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা ধার নিয়ে টালবাহানা, থানায় অভিযোগ
নিপীড়িত সাংবাদিকদের পাশে সব সময় থাকবে: বিএসইউএস
ময়মনসিংহে র্যাব ও ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ