খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৪ এপ্রিল ২০২৬ ০৮:৪৩ পি.এম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শৈলেন চন্দ্র রায় (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মদন সাকো তাঁতীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শৈলেন ওই এলাকার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৩ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ৩টার দিকে শিশুটিকে টেলিভিশন দেখার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় শৈলেন।পরে ঘরের ভেতরে নিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক অপরাধের কথা স্বীকার করেছে। এদিকে ঘটনার খবর জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং শিশুটির সুচিকিৎসার খোঁজখবর রাখছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সেতাবগঞ্জে চাঞ্চল্যকর মোড়: পাওনাদারের টাকা ফেরত না দিয়ে উল্টো অভিযোগ
প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ধর্ষণ মামলায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার
গরুর মাংস বলে বিক্রির চেষ্টায় ৬ ঘোড়া জবাই, ৩ জনের কারাদণ্ড
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসহায় তাজুলের পাশে ‘পথশিশু ফাউন্ডেশন’
অসুস্থ ওসি, থমকে গেছে বোচাগঞ্জ থানার কার্যক্রম
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী
ময়মনসিংহে যুবদল কর্মীর মর্মান্তিক মৃত্যু: ফেসবুকে শেষ পোস্ট নিয়ে আবেগঘন পরিবেশ
ভারত থেকে আবারও এল ৭০০০ টন ডিজেল
দিনাজপুরে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার, জরিমানা
প্রশিক্ষিত যুবদের মাঝে বিকাশ ও রকেটে ভাতা বিতরণ করলো ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর
ঘোড়াঘাটে বিকল ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
বোচাগঞ্জে একাধিক ব্যক্তির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীর প্রাণনাশের হুমকির দাবি
কুমিল্লা বিভিন্ন তেলের পাম্পে অভিযান চালিয়ে জরিমানা আদায়
ময়মনসিংহে অবৈধ জ্বালানি মজুদ, জরিমানা ২ লাখ
লালমনিরহাটে ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত : ত্রাণমন্ত্রী
দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোকবার্তা
ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ
ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে
লালমনিরহাট ও কুড়িগ্রামে শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক আলোচনা সভা
তরুণদের কন্ঠে বদলাবে সমাজ: এমপির টাউন হল মিটিং
দিনাজপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ
ফুলবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত
দিনাজপুর বোচাগঞ্জে ৪নং স্বামীকে ফেলে ‘চুক্তিভিত্তিক’ বিয়ে ও বিপুল সম্পদ নিয়ে উধাও আশা আক্তার
বাকৃবিতে ঈদের ছুটিতে অভুক্ত প্রাণীদের পাশে ছাত্রদল আহবায়ক আতিকুর
লালমনিরহাটের কাকিনা ইউনিয়নে ভিজিএফ খাদ্যশস্যর চাল বিতরণ