খেলাধূলা ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ০৪:১৮ পি.এম
বাংলাদেশের দুই ক্রিকেটার পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত নৈপুন্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স। গতরাতে চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মুলতান সুলতানের বিপক্ষে ২০ রানে জয় পেয়েছে লাহোর। ব্যাট হাতে ইমন ১৯ বলে ৪৫ এবং বল হাতে মুস্তাফিজ ২ উইকেট নেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি ১৩ ওভারে নির্ধারিত হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা লাহোরকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও ইমন। ৫ ওভারে ৮৬ রান যোগ করেন তারা। ষষ্ঠ ওভারের প্রথম বলে ইমনের বিদায়ে প্রথম উইকেট হারায় লাহোর। ৫টি ছক্কা ও ২টি চারে ১৯ বলে ৪৫ রান করেন ইমন।
ইমন ফেরার পর নাইমের হাফ-সেঞ্চুরি ও আব্দুল্লাহ শফিকের ঝড়ো ইনিংসের কল্যানে ১৩ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান তুলে লাহোর। ৪টি করে চার-ছক্কায় ২৮ বলে ৬০ রান করেন নাইম। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন শফিক।
জবাবে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে মুলতান। এসময় ১ উইকেট নেন মুস্তাফিজ। মিডল অর্ডারে শান মাসুদ ও অধিনায়ক অ্যাস্টন টার্নারের ঝড়ো ইনিংসে লড়াইয়ে ফিরলেও, শেষ পর্যন্ত ১৩ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের বেশি করতে পারেনি মুলতান।
টার্নার ২টি চার ও ৫টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৫২ রান করেন টার্নার। মাসুদ ১৮ বলে ৪৪ ও আরাফাত মিনহাস ১১ বলে ২৫ রান করেন। ৩ ওভার বল করে ৩৭ রানে ২ উইকেট নেন মুস্তাফিজ। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ইমন-মুস্তাফিজের লাহোর। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মুলতান।
পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স
বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে
ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন
প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ
শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন
অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন
বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার
ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো
পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে
ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি
আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো
প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ
প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড
অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ
আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে
নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা
আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক
লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা
গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ
টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স
আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত
ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন