ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

খেলাধূলা ডেস্ক ১৩ মে ২০২৬ ০৬:২৭ পি.এম

কয়েক মাস আগে দায়িত্ব ছাড়ার পর আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট। সোমবার একাধিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে ৭৮ বছর বয়সী অ্যাডভোকাট বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। পারিবারিক কারণে তিনি ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছিলেন। তবে তার মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আবার দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কুরাসাওকে প্রথমবারের মতে তিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে।

“লিটল জেনারেল” নামে পরিচিত অ্যাডভোকাট ফিরছেন ফ্রেড রুটেনের স্থলাভিষিক্ত হয়ে। ডাচ এই কোচ যেন আবার দায়িত্ব নিতে পারেন সে কারনে রুটেন নিজেই পদত্যাগ করেন। মার্চে দুটি প্রীতি ম্যাচে রুটেনের অধীনে কুরাসাও চীনের কাছে ৫-১ এবং অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে হারে।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই ম্যাচের পর কুরাসাও দলের খেলোয়াড় পরিষদ দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে বৈঠক করে। সেখানে তারা জানায়, রুটেনের চেয়ে অ্যাডভোকাটকেই তারা বেশি পছন্দ করছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের অন্যতম বড় স্পনসর কোরেনডন এয়ারলাইন্সের মালিক আতিলাই উসলু কোচ পরিবর্তন না হলে বছরে ১০ লাখ ইউরোর বেশি অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

রুটেন এক বিবৃতিতে বলেন, “দল বা কোচিং স্টাফের মধ্যে সুস্থ পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন পরিবেশ থাকা উচিত নয়। তাই পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। সময় খুব গুরুত্বপূর্ণ এবং কুরাসাওকে সামনে এগিয়ে যেতে হবে। পরিস্থিতি যেভাবে ঘটেছে, তাতে আমি দুঃখিত, তবে সবার জন্য শুভকামনা রইল।”

আগামী ১৪ জুন কুরাসাও তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে হিউস্টনে জার্মানির বিপক্ষে।

আরও খবর

news image

মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে

news image

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

news image

আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি

news image

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস

news image

বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে

news image

দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার

news image

মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে

news image

স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল

news image

পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ

news image

জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

news image

সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ

news image

ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে

news image

জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ

news image

৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড

news image

ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস

news image

তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন

news image

স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল

news image

টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি

news image

বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম

news image

পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স

news image

বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে

news image

ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন

news image

প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ

news image

শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত