ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার

খেলাধূলা ডেস্ক ২৬ জুলাই ২০২৬ ০৮:০৬ পি.এম

অধিনায়ক বেন স্টোকসের পর কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। তাই ইংল্যান্ডের অধিনায়ক ও কোচের পদ এখন শূন্য। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে কোচ-অধিনায়ক নিয়োগ দিতে মরিয়া ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

এক্ষেত্রে অধিনায়ক হিসেবে জো রুট এবং কোচ হিসেবে সাবেক ব্যাটার মাকাস ট্রেসকোথিককে অন্তর্বর্তীকালীন মেয়াদে দায়িত্ব দিতে পারে ইসিবি। এমনই প্রতিবেদন করেছে ইএসপিএনক্রিকইনফো। 

গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারে ইংল্যান্ড। সর্বশেষ ৯ টেস্টের মধ্যে ইংলিশরা ৭টিতে হারলে ম্যাককালামের কোচিং পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয়। ঐ সিরিজের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান স্টোকস। কিছুদিন পর কোচের পদ থেকে অব্যাহতি দেন ম্যাককালামও। 

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে স্টোকস-ম্যাককালামের উত্তরসূরি নিয়োগ নিয়ে ব্যস্ত সময় পার করছে ইসিবি। 

ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী কোচ ও অধিনায়ক খোঁজার কাজটি করছেন ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি। কোচ হবার দৌড়ে আছেন- ইংল্যান্ডের জনাথন ট্রট, নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, অস্ট্রেলিয়ার টম মুডি ও জাস্টিন ল্যাঙ্গার। 

ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের কোচ ছিলেন ফ্লাওয়ার। 

পাকিস্তান সিরিজের আগে কোচ চূড়ান্ত করতে না পারলে অন্তর্বর্তীকালীন মেয়াদে কোচ হতে পারেন ট্রেসকোথিক। কারন ম্যাককালামের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকায় আছে ইংল্যান্ডের সাবেক এই ওপেনারের। 

এছাড়া ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন রুট। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া স্টোকসের অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন রুট। অবশ্য ঐ ম্যাচ ২৫৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। সব মিলিয়ে ইংল্যান্ডকে ৬৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন রুট। সমান ২৭টি করে জয় ও হার আছে। ১১টি টেস্ট ড্র হয়। 

দ্য অ্যাথলেটিক জানিয়েছে ২০২৭ অ্যাশেজ পর্যন্ত রুটকে পাকাপাকিভাবে অধিনায়কের দায়িত্ব দিতে যাচ্ছে ইসিবি। বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে রুটই। 

আরও খবর

news image

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান

news image

বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে বিশ্বমঞ্চে পদার্পণ

news image

৭.৫ মিলিয়ন পাউন্ডে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে ভেড়াচ্ছে চেলসি

news image

আব্বাস-আলির বোলিং তোপে প্রথম দিনেই কোণঠাসা ইংল্যান্ড

news image

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

news image

মেটলাইফ বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মুশফিক

news image

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারকে বড় অঘটন বলছেন সাবেকরা

news image

দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি, ওলিসে থাকছেন বায়ার্নেই: ড্রেসেন

news image

জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন কিশোরী

news image

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলাকালেই পাকিস্তান দলে দুই নতুন সংযোজন

news image

ম্যাককালাম দায়িত্ব ছাড়ার পরপরই কোচের প্রস্তাব পেয়েছিলেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার

news image

২০৩০ সালে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হবে স্পেন

news image

স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে তাঁর খেলোয়াড়দের নিয়ে গর্বীত

news image

বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন

news image

প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা

news image

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি

news image

তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা

news image

ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে

news image

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর

news image

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ

news image

মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে

news image

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

news image

আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি

news image

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস

news image

বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে

news image

দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার

news image

মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে