খেলাধূলা ডেস্ক ১৩ মে ২০২৬ ০৬:৩৫ পি.এম
মেজর লিগ সকারে (এমএলএস) এখনও সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হলেন লিওনেল মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানিয়েছে, তার বার্ষিক মূল বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় সন হিউং-মিনের বেতনের দ্বিগুণেরও বেশি।
গত অক্টোবরে ইন্টার মিয়ামির সঙ্গে মেসি যে নতুন চুক্তি করেছেন সেটির আওতায় তিনি ২০২৮ মৌসুম পর্যন্ত ফ্লোরিডার ক্লাবটিতে থাকবেন। তথ্য অনুযায়ী, মেসির মূল বেতন দ্বিগুণ হয়েছে এবং সব মিলিয়ে তিনি নিশ্চিত পারিশ্রমিক হিসেবে ২ কোটি ৮৩ লাখ ডলার পাবেন।
গত আগস্টে টটেনহ্যাম হটস্পারের সাবেক অধিনায়ক হিসেবে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন দক্ষিণ কোরিয়ার তারকা সন। তার মূল বেতন ১ কোটি ৩৬ লাখ ডলার এবং সব মিলিয়ে পারিশ্রমিক ১ কোটি ১২ লাখ ডলার। তার ট্রান্সফার ফি ছিল এমএলএস ইতিহাসের রেকর্ড ২ কোটি ৬০ লাখ ডলার।
৩৮ বছর বয়সী মেসি আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। এমএলএসে ইন্টার মিয়ামির হয়ে ৬৪টি নিয়মিত মৌসুমের ম্যাচে তিনি ৫৯টি গোল করেছেন। গত মৌসুমে ২৯ গোল করে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং টানা দ্বিতীয়বারের মতো সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন।
মেসির ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো ডি পল ৯৭ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন। মেক্সিকোর হিরভিং “চাকি” লোসানো ৯৩ লাখ ডলার নিয়ে চতুর্থ স্থানে আছেন। যদিও গত নভেম্বরের পর থেকে তিনি সান দিয়েগোর হয়ে খেলেননি।
আটলান্টার মিগেল আলমিরন ৭৯ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে শীর্ষ পাঁচে অবস্থান করছেন। পুরো লিগের মোট পারিশ্রমিক ধরা হয়েছে ৬৩ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে গড় পারিশ্রমিক ৬ লাখ ৮৮ হাজার ৮১৬ ডলার, যা গত অক্টোবরে প্রকাশিত তথ্যের তুলনাযয় ৮.৯ শতাংশ বেশি।
মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে
আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট
আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি
খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস
বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে
দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার
মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে
স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল
পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ
জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ
সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ
ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে
জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন
বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ
৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড
ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস
তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন
স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল
টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি
বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম
পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স
বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে
ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন
প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ
শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত