ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা

খেলাধূলা ডেস্ক ০৮ জুলাই ২০২৬ ০৪:২৮ পি.এম

নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্রয়ের পর মঙ্গলবার টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কেয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর মাধ্যমে দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা। 

শেষ ষোলোর শেষ ম্যাচে দুই দলই একে অপরকে কার্যত নিষ্ক্রিয় করে রাখে। এটিই ছিল ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বাইরে অনুষ্ঠিত শেষ ম্যাচ।

টাইব্রেকারে উভয় দলই একটি করে স্পট-কিক নষ্ট করে। এরপর সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দুর্দান্ত দক্ষতায় কুচো হার্নান্দেসের শট ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত রুবেন ভার্গাস নিজের সুযোগ কাজে লাগিয়ে সুইজারল্যান্ডকে জয় উপহার দেন।

ভ্যাঙ্কুভারে হাজারো উচ্ছ্বসিত সমর্থকের সমর্থন নিয়ে মাঠে নামা কলম্বিয়া। মঙ্গলবারের ম্যাচের আগে চারটি খেলায় মাত্র একবার গোল হজম করেছিল। অন্যদিকে সুইজারল্যান্ডও পুরো টুর্নামেন্টে নিজেদের রক্ষণভাগকেও কঠিন করে তুলেছিল।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ আসে ২১তম মিনিটে। বক্সের বাইরে থেকে গুস্তাভো পুয়ের্তার দারুণ বাঁকানো শট উড়ে গিয়ে অসাধারণ সেভে ফিরিয়ে দেন কোবেল।

প্রথম হাইড্রেশন বিরতির পরই সুইজারল্যান্ড আক্রমণের গতি বাড়ায়। কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস প্রথমে ফাবিয়ান রিডারের শট প্রতিহত করেন, এরপর দান এনদোয়ের সুযোগও নষ্ট করে দেন। সমানতালে লড়াই করা দুই দলের কেউই সৃজনশীলতার ছাপ রাখতে না পারায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ড আক্রমণাত্মক শুরু করলেও কলম্বিয়াও কয়েকটি সুযোগ তৈরি করে। লুইস সুয়ারেজের একটি জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে দুই কোচই একাধিক পরিবর্তন আনেন, কিন্তু তাতেও পরিষ্কার গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি। 

কলম্বিয়ার তারকা উইঙ্গার লুইস দিয়াজকে পুরো ম্যাচেই কার্যকরভাবে আটকে রাখে সুইস রক্ষণ।

যোগ করা সময়ে এনদোয়ের একটি শট গোলমুখ অতিক্রম করলেও কেউ তাতে পা ছোঁয়াতে পারেননি। ফলে নির্ধারিত সময় শেষ হয় ০-০ সমতায়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধেই ম্যাচে উত্তেজনা বাড়ে। নবম মিনিটে কর্নার থেকে জোন লুকুমির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর জামিন্তন কাম্পাসের শক্তিশালী শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন কোবেল। 

অন্য প্রান্তে কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস বাঁদিকে ঝাঁপিয়ে পডড়ে বদলি খেলোয়াড় জেকি আমদুনির শট ফিরিয়ে দেন। ম্যাচ শেষ হতে পাঁচ মিনিট বাকি থাকতে জয়ের সুবর্ণ সুযোগ নষ্ট করেন কাম্পাস।

শেষ পর্যন্ত দুই দলের মধ্যে কোনো পার্থক্য গড়ে না ওঠায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। শনিবার কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। 

এর আগে আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-২ গোলে মিশরকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। এর আগে সর্বশেষ ১৯৫৪ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সুইজারল্যান্ড।

আরও খবর

news image

প্রথমবারের মত বিশ্বকাপের শেষ আটের টিকিট পেয়েছে সুইসরা

news image

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে তারকা সমৃদ্ধ জার্মানি

news image

তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক আউট আর্জেন্টিনা

news image

ফিফা টুর্নামেন্টে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮’এ উন্নীত করা হয়েছে

news image

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছে মিশর

news image

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ

news image

মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযানে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে

news image

আবারও কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডিক অ্যাডভোকাট

news image

আইপিএল মাঝপথে নিজ দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটার ও বোলারদের উন্নতি হয়েছে শারমিন-দিলারা-স্বর্ণা ও সুলতানার উন্নতি

news image

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ - আইসিসি

news image

খানসামায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

news image

ডিপিএলের উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিয়েছে ঢাকা লিওপার্ডস

news image

বিসিবি নির্বাচনের প্রথম ধাপ হিসেবে খুব শিগগির কাউন্সিলর মনোনয়নের জন্য নোটিশ জারি করা হবে

news image

দ্বিতীয়বার পিএসএলের শিরোপা জিতল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার

news image

মোহামেডান লিড নিয়েও হেরে গেছে ২-১ গোলে

news image

স্টেডিয়ামে দর্শকদের ভোগান্তি কমাতে সৌরবিদ্যুৎ বসানোর চিন্তা চলছে - তামিম ইকবাল

news image

পিএসএলে খেলত পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কাট অফ

news image

জব্বারের বলীখেলার ১১৭তম আসর: রাশেদকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

news image

সাফ নারী চ্যাম্পিয়নশীপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ

news image

ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি অব্যাহত রয়েছে

news image

জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা যেন নামকে স্বার্থক করে তুলেছেন

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ

news image

৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড

news image

ওয়ানডেতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস

news image

তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন

news image

স্বর্ণ পদক জয় করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বালক দল

news image

টি-টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বিসিবি

news image

বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম