ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম

বিশেষ প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০৩:৩২ পি.এম

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এ কমিটিতে তার অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে।

আইন পেশায় দক্ষতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং জনস্বার্থে দায়ের করা গুরুত্বপূর্ণ মামলায় সফলতার জন্য ব্যারিস্টার রাশনা ইমাম ইতিমধ্যেই সুপরিচিত। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন 'Cyber Crime Awareness Foundation'-এর উপদেষ্টা এবং জাতীয় পর্যায়ের সাইবার নিরাপত্তা সচেতনতা উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ব্যারিস্টার রাশনা ইমামের শিক্ষাজীবন ও কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জনসমূহ:

১৯৭৯ সালে ঢাকায় জন্মগ্রহণকারী রাশনা ইমাম ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও এবং এ লেভেল সম্পন্ন করে ২০০০ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি ইউনিভার্সিটি অফ বাকিংহাম থেকে এলএলবি ও এলএলএম এবং লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি সম্পন্ন করে লিংকনস ইন-এর সদস্য হন। পরবর্তীতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক বিসিএল (ব্যাচেলর অফ সিভিল ল) ডিগ্রি অর্জন করেন।

তিনি বিশ্বখ্যাত আইন সংস্থা 'Baker McKenzie'-এর লন্ডন অফিসে কর্পোরেট আইন বিভাগে কাজ করেছেন। এছাড়াও ArcelorMittal এবং Schneider Electric-এর মতো বৈশ্বিক শিল্পগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার।

২০১৮ সালে 'Asia Society' প্রকাশিত 'Asia Young Leaders' তালিকায় এশিয়ার ৩১ জন তরুণ নেতৃত্বের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পান তিনি। এছাড়া আন্তর্জাতিক রেটিং সংস্থা 'Chambers and Partners Asia Pacific 2018'-এও তিনি শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।

দেশে ফিরে তিনি বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও বৃহৎ শিল্পগোষ্ঠীকে আইনি পরামর্শ প্রদানের পাশাপাশি উচ্চ আদালতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মৃত্যু-পরবর্তী অঙ্গদান এবং বৈষম্যমূলক আইনের বৈধতা চ্যালেঞ্জসহ একাধিক গুরুত্বপূর্ণ রিট মামলায় সক্রিয় ভূমিকা পালন করছেন।

ব্যারিস্টার রাশনা ইমাম পারিবারিকভাবেও আইন অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। তার বাবা আখতার ইমাম সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং তার স্বামী ববি হাজ্জাজ একজন রাজনীতিবিদ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিবির পুনর্গঠিত অ্যাডহক কমিটিতে তার অন্তর্ভুক্তি দেশের ক্রীড়া প্রশাসনে আইনি ও নীতিনির্ধারণী দক্ষতার এক অনন্য সমন্বয় ঘটাবে।

আরও খবর

news image

বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম

news image

পাকিস্তান সুপার লিগে জয়ের ধারায় ফিরল লাহোর কালান্দার্স

news image

বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে

news image

ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ - মিঠুন

news image

প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ

news image

শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে চায় সরকার - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

news image

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত

news image

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মেহেদি হাসান মিরাজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন

news image

অস্ট্রেলিয়ায় আশ্রয় পেলেন পাঁচ ইরানি ফুটবলার, সিদ্ধান্তহীনতায় ২১ জন

news image

বশের জায়গায় দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন মুল্ডার

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রথম হ্যাটট্রিক করলেন পেদ্রো

news image

পিএসএলের পর আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান টেস্ট সিরিজ খেলতে

news image

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে

news image

ইংরেজি না শেখা নিয়ে গভীর আক্ষেপের কথা বলেছেন - মেসি

news image

আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ডো

news image

প্রথমবারের মত ডারউইনে টেস্ট আয়োজন করছে অস্ট্রেলিয়া; প্রতিপক্ষ বাংলাদেশ

news image

প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে খেলবে আফগানিস্তান

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল ইংল্যান্ড

news image

অবশেষে বিশ্বকাপ দলে স্মিথকে যুক্ত করল সিএ

news image

আজ ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে

news image

নোবিপ্রবিতে বাস্কেটবল ও ভলিবল কোর্ট উদ্বোধন

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিষেক রাঙাতে পারল না ইতালি

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা

news image

আগামীকাল ক্রিকেট বিশ্বকাপে অভিষেক

news image

লা লিগার শীর্ষে চার পয়েন্টের লিড নিল কাতানাস জায়ান্টরা

news image

গিয়াসপুরে প্রাইজমানি ক্রিকেটের মহা-উৎসব: উদ্বোধন করলেন রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ

news image

টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল রাজশাহী ওয়ারিয়র্স

news image

আপনারা ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে চান, কিন্তু আগে বিসিবির ফিক্সিং বন্ধ করেন - তামিম ইকবাল

news image

পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত

news image

ফরিদপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত