ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ০৫ মার্চ ২০২৬ ০৯:৪৮ পি.এম

জেলার বোচাগঞ্জ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আব্দুল বারেক (৫৫) নামে একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪'টায় জেলার বোচাগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। আজ দুপুর আড়াইটায় জেলার বোচাগঞ্জ উপজেলার আখাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আব্দুল বারেক ওই গ্রামের শরীফ উদ্দীনের পুত্র। পুলিশের সূত্রটি জানায়, গত ১১ জানুয়ারি রাতে বোচাগঞ্জ উপজেলায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) অফিসের ৩ নৈশ্য প্রহরীকে বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় নেসকো কর্তৃপক্ষ বোচাগঞ্জ থানায় আব্দুল বারেকসহ তার সহযোগীদের আসামি করে একটি মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে আজ গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে আখাপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল বারেককে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে নগদ ৪ লাখ টাকা, একটি হাসুয়া, ৭টি লোহার রড, একটি লোহার হাতলসহ রড, একটি তালা কাটার লোহার কাচি, একটি তালা কাটার কাচির দ্বিতীয় অংশ, একটি ফ্রেমযুক্ত হ্যাচকো ব্লেডসহ একটি মাঙ্কি টুপি উদ্ধার করে পুলিশ। জেলার বোচাগঞ্জ থানার (ওসি) পরিদর্শক মো. মিজানুর রহমান বাসসকে জানান, গ্রেফতারকৃত আব্দুল বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা চলমান রয়েছে। তাকে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।  বিচারক রিমান্ড মঞ্জুর করলে তাকে জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের আইনের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। 

আরও খবর

news image

বোচাগঞ্জে একাধিক মামলার আসামী আব্দুল বারেক আটক, কারাগারে প্রেরণ

news image

গাবতলী পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি এমপি মিল্টন

news image

আ.লীগ দলীয় বহিস্কৃত ইউপি চেয়ারম্যান পুনর্হালের বিএনপি নেতাদের কারসাজির অভিযোগ

news image

লালমনিরহাটের সদর হাসপাতাল এখন রেফার্ড হাসপাতাল নামে পরিচিত

news image

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য গ্রেফতার

news image

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১,৬৭৩ জন বর্জ্য সংগ্রাহকের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

news image

বোচাগঞ্জে কোটি টাকার সম্পদ জরুরি ফাইল উদ্ধার: কিন্তু দুই কন্যা সন্তান এখনও উদ্ধার হয়নি

news image

মানবিক ইউএনও’র নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে আত্রাই উপজেলা'র চিত্র

news image

দারাজ ৩.৩ ঈদ সেল - উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো 'রিয়েল ঈদ, রিয়েল ডিলস' ফ্রি ডেলিভারি সুবিধা

news image

বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ

news image

শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ

news image

সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ

news image

“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

news image

গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

news image

চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

news image

দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা

news image

লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড

news image

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস

news image

অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর

news image

বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

news image

দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

news image

বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের

news image

গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি

news image

প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী

news image

ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

news image

রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু

news image

পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ  করছে বাংলালিংক

news image

ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে

news image

রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর  "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"