দিনাজপুর প্রতিনিধি ২৪ ফেব্রু ২০২৬ ০১:৪১ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক প্রবীণ সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি ও ব্ল্যাকমেলের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান অভিযোগ করে জানান, গত ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখ থেকে একাধিকবার তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় রিটার্ড প্রাপ্ত সেনাবাহিনী স্বপনের দোকানের সামনে একাধিক মামলার আসামি, স্টেশনপাড়া রেল কলোনির বাসিন্দা পিতা মৃত আয়ুবের ছেলে সোহেল রানা ওরফে গাঙ্গুয়া প্রকাশ্যে হুমকি দেয় এবং ৫০ হাজার টাকা দাবি করে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ভ্যানচালক আলাল এবং মজিদ খানের ছেলে রসূল খান নামে এক যুবক। পথচারী ও স্থানীয় লোকজন তাদের কথোপকথন দেখেন ও শোনেন। অভিযোগে বলা হয়, প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান তার দুই শিশু কন্যা—জান্নাতি আক্তার (৬) ও মিম আক্তার (৪), অভিযুক্ত আসামি আশা আক্তার, এবং ১৭ লক্ষ ৯ হাজার ২০০ টাকা, কোটি টাকার সম্পদ ও জরুরি ফাইল উদ্ধারের বিষয়ে সোহেল রানা ওরফে গাঙ্গুয়া এবং তার সহযোগীদের একটি প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে প্রথমে ১২ হাজার টাকা প্রদান করা হয়। পরে ৩০০ টাকার স্ট্যাম্পের মাধ্যমে আরও ২০ হাজার টাকা দেওয়া হয়, যা একাধিক ব্যক্তির সামনে লেনদেন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতকিছুর পরও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী সাংবাদিককে ব্ল্যাকমেল করে যাচ্ছে। এখনো আরও নগদ টাকা দাবি করা হচ্ছে এবং অভিযুক্ত আসামিদের পক্ষ নিয়ে দুই পক্ষের কাছ থেকেই হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। টাকা না দিলে সেতাবগঞ্জ পৌরসভা এলাকা ছেড়ে চলে যেতে হবে, নয়তো খুন করে গুম করা হবে, এমনকি প্রাণী মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। সর্বশেষ হুমকির ঘটনায় সোহেল রানা ওরফে গাঙ্গুয়া লোকসমাজের সামনে পুনরায় প্রাণনাশের হুমকি দেন, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। এতে করে প্রবীণ সাংবাদিক আব্দুল মজিদ খান ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি। এদিকে আরও জানা যায়, কলেজপাড়া সূত্রে: অভিযুক্ত আসামি মোঃ রুবেল (৩৪), মোঃ সোহেল (৩২)—উভয়ের পিতা আব্দুল মজিদ খান, এবং মোঃ সাগর (২৯)—মাতা রুমানা বেগম রুবি, তাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগার কারণে একাধিক মামলার আসামি মোঃ সোহেল রানা ওরফে গাঙ্গুয়া সহ নাম না জানা আরও অনেকে ভুক্তভোগী প্রবীণ সাংবাদিকের বিরুদ্ধে উসকে দিয়েছে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ঘটনার সরেজমিনে তদন্ত, নিরপেক্ষতা বজায় রেখে সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ, দিনাজপুর জেলা প্রশাসক মহোদয় এবং দিনাজপুরের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নিকট করজোড়ে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে সচেতন মহল ও সেতাবগঞ্জ পৌরসভা এলাকাবাসীও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এদিকে জানা গেছে, ভুক্তভোগী পরিবার বোচাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে, পাশাপাশি দিনাজপুর আদালতে মামলা করার প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে।
বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ
শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ
সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ
“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা
দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা
লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস
অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর
বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের
গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি
প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী
ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে
রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"
জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান আটক ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর আর্তনাদ
ডিবির অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার আসামী গ্রেফতার - ২
পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার