খাঁন মোঃ আঃ মজিদ , দিনাজপুর প্রতিনিধি ২১ ফেব্রু ২০২৬ ০২:১৫ পি.এম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল মজিদ খান নিজেকে একজন ভুক্তভোগী অথচ সচেতন নাগরিক হিসেবে দাবি করে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার অভিযোগ—পরিকল্পিতভাবে সংসার ভেঙে দেওয়া, কোটি টাকার সম্পদ আত্মসাৎ এবং সর্বশেষ দুই শিশু কন্যা সন্তানকে জোরপূর্বক আটকে রেখে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।
ভুক্তভোগীর লিখিত বক্তব্য অনুযায়ী, আব্দুল মজিদ খানের প্রথম স্ত্রী রহিমা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে পিতামাতার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই সংসারে তার চার পুত্র সন্তান রয়েছে। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০১৮ সালে তিনি আশা আক্তারকে বিবাহ করেন। প্রায় ৭ বছর ৬ মাস দাম্পত্য জীবনে তাদের তিন কন্যা সন্তান জন্ম নেয়।
কিন্তু অভিযোগ অনুযায়ী, শ্বশুর লাইসুর রহমান, শাশুড়ি লিপি আক্তার, দুলাভাই দেলোয়ার হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যদের কুপরামর্শে আশা আক্তার মোট আটবার সংসার ত্যাগ করেন। কন্যা সন্তানদের মুখের দিকে তাকিয়ে বারবার সব সহ্য করলেও পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটে।
ভুক্তভোগীর দাবি, এই সুযোগে অভিযুক্তরা তাকে—তিনটি বসতবাড়ি বিক্রি করতে বাধ্য করে নগদ ১৭ লাখ ৯ হাজার ২০০ টাকা হাতিয়ে নেয় এবং প্রায় কোটি টাকার সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ জরুরি ফাইল আত্মসাৎ ও জিম্মি করে রাখে। সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে গত ১৭ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে। অভিযোগ অনুযায়ী, আশা আক্তারের পরিবারের লোকজন জোরপূর্বক তাকে তার বাড়ি থেকে নিয়ে যায় এবং বর্তমানে তার দুই শিশু কন্যা সন্তানকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে—
“মামলা তুলে না নিলে শিশু সন্তানদের ফেরত দেওয়া হবে না।” এ ঘটনায় প্রতিবাদ করায় আব্দুল মজিদ খান ও তার পরিবারের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। একাধিক মামলা ও জিডি ভুক্তভোগীর তথ্যমতে, এ পর্যন্ত বোচাগঞ্জ থানা, দিনাজপুর আদালত ও নির্বাহী আদালতে একাধিক মামলা এবং সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিখোঁজ, চুরি, সম্পদ আত্মসাৎ ও জিম্মি সংক্রান্ত অভিযোগ। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তিনি চরম হতাশা প্রকাশ করেন।
ভুক্তভোগীর দাবি আব্দুল মজিদ খান বলেন, “আমি শুধু ন্যায়বিচার চাই। আমার দুই শিশু কন্যা সন্তানকে জীবিত ও নিরাপদে ফেরত চাই। কষ্টে অর্জিত সম্পদ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারের দাবি জানাচ্ছি।
তিনি প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযুক্তদের কেউ দেখামাত্র নিকটতম থানা বা পুলিশ ফাঁড়িতে সোপর্দ করলে এক লক্ষ টাকার বেশি পুরস্কার দেওয়ার ঘোষণাও দেন।
বোচাগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ
শিশু কন্যা জিম্মি ও কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ: আব্দুল মজিদ খানের অভিযোগ
সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ
“বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা
দিনাজপুরে পৃথক দুই উপজেলায় দুইজনের আত্মহত্যা
লালমনিরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম কার্ড
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস
অসুস্থ শ্বশুরকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো নারীর
বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার অভিযোগ প্রকাশ্য হুমকি, চাঁদা দাবি, মারধর ও ব্ল্যাকমেইল—দীর্ঘ তালিকার আসামিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
দিনাজপুরের বোচাগঞ্জে প্রবীণ সাংবাদিক ও পরিবারের নিরাপত্তাহীনতা হুমকি, চাঁদা ও ব্ল্যাকমেলের অভিযোগ—প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
বোচাগঞ্জ থানার পুলিশ চোর সনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে কিন্তু কেন এ প্রশ্ন সচেতন মহলের
গাজীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে দুধ, ডিম ও মুরগি বিক্রি
প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী
ঢাকাসহ ৬ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
রমজানে ভালুকায় সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রয় শুরু
পথচলতি মানুষের জন্য দেশব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলালিংক
ডিজিটাল ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে
রাজধানীতে আল্লামা কাফী আল-কোরায়শী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়া শিক্ষার্থীর "দুদিন পর ব্রহ্মপুত্র থেকে মরদেহ উদ্ধার"
জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ট্রাকচাপায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী দুই বন্ধু
স্ত্রী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্তান আটক ও কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ: ন্যায়বিচার চেয়ে ভুক্তভোগীর আর্তনাদ
ডিবির অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রয়ের নগদ অর্থ উদ্ধার আসামী গ্রেফতার - ২
পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর; সিন্ডিকেট দমনে কঠোর হুঁশিয়ারি
মায়ের দোয়া আর ভোটারদের ভালোবাসায় বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাজেশ
"নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মোঃ মিল্টন রহমান"
বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা
বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার