মো. মনিরুজ্জামান,ময়মনসিংহ জেলা প্রতিনিধি ১১ মে ২০২৬ ০৮:১২ পি.এম
ময়মনসিংহ নগরে নালা (ড্রেন) এর জায়গা না ছেড়ে বহুতল ভবন নির্মাণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় অভিযান চালিয়েছে সিটি করপোরেশন প্রশাসক । আজ সোমবার (১১ মে) সকাল ১০টার দিকে নগরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সিটি প্রশাসনের তৎপরতার মুখে ভবন মালিকরা নিজেদের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। জানা গেছে, অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মিত স্থাপনা অপসারণে সম্প্রতি নোটিশ দেওয়া শুরু করে ময়মনসিংহ সিটি করপোরেশন। এর অংশ হিসেবে নতুন বাজার এলাকায় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভবন দুটি নালার জায়গা না ছেড়ে নির্মাণ করা হয়েছে। এছাড়া গার্ডেন সিটি ভবনের বেইজমেন্ট পার্কিংয়ের জায়গা মার্কেট হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।
এ ঘটনায় নতুন বাজারের গার্ডেন সিটি ভবন এবং গাঙ্গীনারপাড় মোড় এলাকায় ইউনাইটেড বিল্ডার্সের সামনে নোটিশ টানিয়ে দেয় সিটি করপোরেশন। নোটিশে অবৈধ নির্মাণ অপসারণ এবং পার্কিং স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, পার্কিংয়ের জায়গা দোকান হিসেবে ভাড়া দেওয়ায় সড়কে যানবাহন দাঁড় করাতে হচ্ছে, এতে এলাকায় যানজটও সৃষ্টি হচ্ছে। যানজট নিরসন ও জলাবদ্ধতা দূর করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান শুরু করা হয়েছে।
সোমবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে কর্মকর্তারা নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইউনাইটেড বিল্ডার্স ও মিষ্টিকানন ভবনের মাঝখানে থাকা সরু হয়ে যাওয়া নালাটি পরিদর্শন করা হয়। পরে পানি প্রবাহ স্বাভাবিক করতে নালাটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়।
অভিযানকালে সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, শহরে নতুন নতুন ভবনের কারণে ড্রেনেজ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। ড্রেনগুলো পুনরায় সচল করতে আমরা উদ্যোগ নিয়েছি। এখানেও বহুতল ভবনের কারণে ড্রেন বন্ধ হয়ে গিয়েছিল। ভবন মালিক নিজের ভুল স্বীকার করে নিজ খরচে ড্রেন পুনরায় চালু করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, মিনা বাজারের মত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যদি পার্কিং এর জায়গায় ভাড়া নিয়ে ব্যবসায় পরিচালনা করে তাহলে কাকে কি বলবেন। আমি সকলকে অনুরোধ করবো সবাই যেন নিয়ম মেনে বিল্ডিং তৈরী করে।
সরকারী ড্রেন দখল করে ভবন নির্মাণ,মসিক প্রশাসকের অভিযান
তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৭ ড্রেজার বিকল
ঠাকুরগাওয়ে ফারিয়া ও ম্যানেজার্স ফোরামের প্রতিবাদী মানববন্ধন
নজরুল জয়ন্তীর প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
ময়মনসিংহে আইনশৃঙ্খলা সভায় মাদক-চোরাচালানে নাখোশ এমপিরা
ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন
দৈনিক স্বদেশ বিচিত্রার প্রশিক্ষন কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান, সম্পাদক রোহান
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
দিনাজপুরে ১ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
বাবার জুয়ার টাকা ভাগাভাগির জেরে প্রাণ গেলে শিশু সন্তানের
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
জ্বালানী সংকট ও পরীক্ষা চলাকালীন মেলার আয়োজনে দুশ্চিন্তায় নগরবাসী
মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড
বোচাগঞ্জ থানাধীন অভিযুক্ত আসামি আশা আক্তার ও তার পরিবারের লোকজন ষড়যন্ত্র মূলক জরুরী একটি ফাইল থেকে ৪ টি স্ট্যাম্প চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন কেন এ প্রশ্ন সেতাবগঞ্জ পৌরবাসীর
লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজারো দম্পতি!
বোচাগঞ্জ থানা অধীনে চাঞ্চল্যকর তথ্য মিলেছে অভিযুক্ত আশা আক্তার তার পিতা মাতা চারটি হ্যান্ডস্টাম্প ষড়যন্ত্র করে তুলে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে
নাটোরে সিংড়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কাঁটাতার ও সড়কের অভাবে সীমান্তে বেপরোয়া চোরাচালানিরা
এফডিআর ইস্যুতে মুখ খুললেন প্রশাসক, জিরো টলারেন্স বার্তা গাজীপুর জেলা পরিষদের
আনন্দ মোহন কলেজে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক
লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ডা. জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন
লালমনিরহাটে ক্লিনিকে অভিযান, জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ
উত্তরার বারগুলোতে সাঁড়াশি অভিযান: নেপথ্যে অসাধু মহলের 'চাঁদাবাজি' ও ব্যবসায়ীদের উদ্বেগ
গরু চুরির টাকায় মোটরসাইকেল কিনতে চেয়েছিল ওরা
ময়মনসিংহে ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, ৫ জনের অবস্থা আশংকা জনক
যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত