পিরোজপুর প্রতিনিধি ১৪ জুন ২০২৬ ০৪:৫৬ পি.এম
মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ— ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে পিরোজপুর জেলা পরিষদ। টেকসই পরিবেশ গঠন এবং বৃক্ষসম্পদ বৃদ্ধির অঙ্গীকার নিয়ে জেলাজুড়ে চলছে এই বৃক্ষরোপণ অভিযান।
পিরোজপুর জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও এর গুরুত্ব তুলে ধরেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন আক্ষেপ করে বলেন, "একসময় আমাদের রাস্তার পাশজুড়ে প্রচুর আমলকী গাছ ছিল, যা পশুপাখি ও স্থানীয় জনসাধারণের জন্য প্রাকৃতিক ছায়া ও খাদ্যের উৎস হিসেবে কাজ করত। কিন্তু কালের বিবর্তনে সেসব গাছ হারিয়ে গেছে। আমরা সেই বিলুপ্ত আমলকী গাছগুলোকে পুনরায় রাস্তার পাশে রোপণ করার উদ্যোগ নিয়েছি"।
কর্মসূচির অংশ হিসেবে নিম এবং অর্জুন গাছের চারা রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক নিম গাছের বহুমুখী গুণাগুণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন - নিমের আবহাওয়া জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
এটি একটি অত্যন্ত কার্যকর ঔষধি বৃক্ষ, যার ব্যবহার বহু প্রাচীন।নিমের ডাল থেকে তারা স্থানীয় পর্যায়ে মাজন তৈরি করে থাকেন, যা দাঁতের যত্নে অত্যন্ত কার্যকর। তিনি জানান, আরাফাত ময়দানে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত এই গাছের চারাও রোপণ করা হচ্ছে, যা স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক।
জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কার্যক্রমের মাধ্যমে সারা জেলায় নিমের ফলন ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা পরিষদ এ বছর অন্তত ১,৫০০টি গাছ রোপণ করবে এবং শুধু রোপণই নয়, বরং গাছগুলোর যথাযথ সংরক্ষণও নিশ্চিত করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে এবং বাংলাদেশে বৃক্ষ নিধন রোধে এই কর্মসূচি একটি ব্যাপক ভূমিকা রাখবে। জেলা পরিষদের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহলে সাধুবাদ জানানো হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালিহাতীতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ পুত্রবধূ গ্রেপ্তার, শ্বশুর পলাতক
বিএনপির ঈদ পুনর্মিলনী থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা: কৃষকদল নেতা নিহত, আহত ১
সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি, আইনি লড়াইয়ের ঘোষণা শাজাহান মজুমদারের
ফরিদপুরে আসন্ন ইউ পি নির্বাচনে চর অঞ্চলের জনগণ কি চায়
পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের ব্যাপক উদ্যোগ
নতুন করে ভাঙনের কবলে দৌলতদিয়া ফেরিঘাট
সেতাবগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
সুবজায়নে নগরী গড়তে মসিক প্রশাসকের বৃক্ষরোপন কর্মসূচি
ফেন্সিডিল, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক
বোচাগঞ্জের ৩ নং মুর্শিদাহাট-জালগাঁওয়ে আশা আক্তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট জারি , গ্রেপ্তার নিয়ে প্রশ্ন
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য
লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি
ময়মনসিংহে আদালতের আদেশে জমি বুজিয়ে দেয় প্রশাসন সাইনবোর্ড ও খুঁটি উপরে ফেললেন প্রতিপক্ষ
ফরিদপুরের ভাঙ্গায় এনসিপি নেতাকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা
আলফাডাঙ্গায় প্রান্তিক খামারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবৈধ মিনি বাজারের দৌরাত্ম্য, বাড়ছে জনদুর্ভোগ
দিনাজপুরের বিরামপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ জোনাব বাহিনীর তিন সদস্য আটক
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
ঠাকুরগাওয়ে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ ৫ জন কারবারি গ্রেফতার
এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৪র্থ দিন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় অভিমূখে পদযাত্রা
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে খালে আলুভর্তি ট্রাক, ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
বহুরূপী আশা আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে নয়টি ওয়ারেন্ট জারি করেছেন সিনিয়র ম্যাজিস্ট্রেট দিনাজপুর আদালত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামিরা
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ে বাড়িতে মাংস খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৭
প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে ময়মনসিংহ যুবদলের আনন্দ মিছিল
ধারকৃত টাকা পরিশোধে চলতি মাসের ১০–১৫ তারিখের মধ্যে, বোচাগঞ্জ থানা ও বিএনপি নেতার মাধ্যমে আপস-মীমাংসার উদ্যোগ
বিরামপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারী-পুরুষসহ আটক, আদালতে জামিন আবেদন