ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ভারতীয় ভিসা চালু ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি ৩০ জুন ২০২৬ ০২:৩১ পি.এম

দীর্ঘ সময় পর ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় দিনাজপুরের বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চেকপোস্ট চালুর দাবি নতুন করে জোরালো হয়েছে। প্রায় সাত বছর ধরে যাত্রী পারাপার বন্ধ থাকায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ, বিশেষ করে ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও ভ্রমণপ্রেমীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত এই স্থল ইমিগ্রেশন চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও ভারত গমনেচ্ছুরা।

 
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা মহামারির প্রেক্ষাপটে ২০২০ সালের ১৩ মার্চ থেকে বিরল-রাধিকাপুর স্থল ও রেলপথের ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও যাত্রী চলাচল আর শুরু হয়নি। যদিও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সীমিত পরিসরে কয়েকদিন পণ্যবাহী ট্রেন চলাচল করলেও যাত্রী পারাপারের জন্য স্থলপথটি এখনো বন্ধ রয়েছে।
 
এ কারণে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষকে ভারতে যেতে হিলি, চিলাহাটি কিংবা বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও ব্যয় দুই-ই বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন চিকিৎসার জন্য ভারতে যাওয়া রোগী ও তাদের স্বজনরা।
 
ভারতগমনেচ্ছুদের ভাষ্য, বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চালু হলে সীমান্ত পার হয়েই ভারতের রাধিকাপুর রেলস্টেশনে পৌঁছানো সম্ভব। সেখান থেকে ট্রেনে স্বল্প খরচে কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরের হাসপাতাল ও দর্শনীয় স্থানে সহজেই যাতায়াত করা যায়। ফলে সময় যেমন বাঁচবে, তেমনি যাতায়াত ব্যয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
 
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার দাবি জানানো হলেও এখনো যাত্রী পারাপার চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। অসুস্থ রোগী নিয়ে বিকল্প সীমান্ত ব্যবহার করে দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে তাদের অতিরিক্ত ভোগান্তি ও আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। তাই দ্রুত বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন চেকপোস্ট চালুর দাবি জানিয়েছেন তারা।
 
এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিরল-রাধিকাপুর ইমিগ্রেশন পুনরায় চালুর লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রয়োজনীয় দ্বিপাক্ষিক আলোচনা এবং প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হলে যাত্রী পারাপার পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও খবর

news image

ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান

news image

লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

news image

লাকসামে ‘দুর্বার দুরন্ত ই-বাইক সেন্টার’-এর শুভ উদ্বোধন

news image

ফরিদপুরের সদরপুরে কাশবনে নিখোঁজ শিশুর গলিত লাশ: ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক ৫

news image

ভারতীয় ভিসা চালু ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

news image

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

news image

ধর্মীয় সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃধর্মীয় সংলাপ

news image

বীরগঞ্জে পুলিশের অভিযানে ১৭০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

news image

ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন

news image

ময়মনসিংহে ৫ কোটি টাকা ব্যায়ে ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান

news image

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন

news image

লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ‍ভাতিজার মৃত্যু

news image

ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

news image

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র‍্যালি

news image

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশি’র পরিচালক হলেন আছাদুজ্জামান

news image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

news image

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত  

news image

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়ন করে : ড. জিয়াউদ্দিন হায়দার

news image

দিনাজপুরে কোতয়ালী থানা, চিরিরবন্দর থানা ও সদর কোর্ট পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম

news image

হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

news image

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান: গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ৪

news image

ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু

news image

করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু

news image

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!

news image

লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত

news image

ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার

news image

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক

news image

ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশের চিরুনি অভিযান জোরদার

news image

এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু

news image

ওয়ারেন্টের তালিকাভুক্ত আশা আক্তার সহ ৭ জন আসামি পুলিশের ধরাছোঁয়ার বাইরে, অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি