লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ৩০ জুন ২০২৬ ০৩:৫৩ পি.এম
কুমিল্লার লাকসামে পরিবেশবান্ধব ও আধুনিক যানবাহারের প্রসারে যাত্রা শুরু করেছে ‘দুর্বার দুরন্ত ই-বাইক সেন্টার’। উদ্বোধন উপলক্ষে মিলাদ, দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
রোববার (২৮ জুন) লাকসাম উপজেলার উত্তর পশ্চিমগাঁও চৌরাস্তায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান সেলিম, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাংবাদিক আবুল হোসেন বাবুল, নূরে আলম মানিক, খোরশেদ আলম, জি.এম.এস. রুবেল, জাহিদ, আব্দুল জলিল, মাহবুবুর রহমান, ইউনুস মজুমদার, ব্যবসায়ী মিজানুর রহমান, হুমায়ুন কবির, ঠিকাদার মন্টুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে প্রতিষ্ঠানটির কার্যক্রমের শুভ সূচনা করেন এবং প্রদর্শনীতে থাকা বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটি ঘুরে দেখেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এখানে বাংলাদেশের স্বনামধন্য প্রাণ-আরএফএল কোম্পানির রাইডো (Rido) ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটিসহ চীন থেকে আমদানিকৃত বিভিন্ন আধুনিক মডেলের ই-বাইক ও স্কুটি বিক্রি করা হবে। গ্রাহকদের জন্য বিক্রয়োত্তর সেবা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সেলিম চৌধুরী হীরা বলেন, "বিশ্বজুড়ে পরিবেশবান্ধব যানবাহারের ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশও সেই পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। আপনি মানুন আর না মানুন, ইলেকট্রিক বাইকই ভবিষ্যতের বাহন। এতে জ্বালানি খরচ নেই বললেই চলে, রক্ষণাবেক্ষণ ব্যয় কম, পরিবেশ দূষণ হয় না এবং তুলনামূলক কম গতির কারণে এটি অনেক বেশি নিরাপদ। লাকসামের মানুষের কাছে উন্নতমানের ও নির্ভরযোগ্য ইলেকট্রিক স্কুটি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।"
উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, ‘দুর্বার দুরন্ত ই-বাইক সেন্টার’ লাকসামের মানুষের কাছে আধুনিক, সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের নতুন দিগন্ত উন্মোচন করবে।
ময়মনসিংহে বিষাক্ত গ্যাসে অসুস্থ ৩৯, ঘটনাস্থল পরিদর্শনে মউক চেয়ারম্যান
লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত
লাকসামে ‘দুর্বার দুরন্ত ই-বাইক সেন্টার’-এর শুভ উদ্বোধন
ফরিদপুরের সদরপুরে কাশবনে নিখোঁজ শিশুর গলিত লাশ: ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আটক ৫
ভারতীয় ভিসা চালু ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক
ধর্মীয় সম্প্রীতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় লাকসামে আন্তঃধর্মীয় সংলাপ
বীরগঞ্জে পুলিশের অভিযানে ১৭০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২
ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন
ময়মনসিংহে ৫ কোটি টাকা ব্যায়ে ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান
নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রিন জোনে অবস্থান করছেন
লালমনিরহাটের হাতীবান্ধায় চাচার হাতে ভাতিজার মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় ১০ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র্যালি
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এনামুল, মাউশি’র পরিচালক হলেন আছাদুজ্জামান
ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়ন করে : ড. জিয়াউদ্দিন হায়দার
দিনাজপুরে কোতয়ালী থানা, চিরিরবন্দর থানা ও সদর কোর্ট পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম
হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের জোরালো অভিযান: গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার, আটক ৪
ফের চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা: ২৮ জুন থেকে আবেদন শুরু
করতোয়ায় গোসলে নেমে একই পরিবারের তিন নারীর মৃত্যু
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন জমজমাট: আওয়ামী লীগ প্রার্থীর বিনা ভোটে জয়, ক্ষুব্ধ বিএনপি ভোটাররা ঝুঁকছেন জামায়াতে!
লালমনিরহাটে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোচালক নিহত
ময়মনসিংহে গার্মেন্টসকর্মীর মৃতদেহ উদ্ধার
ময়মনসিংহে র্যাবের অভিযানে ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক
ছিনতাই, মাদক ও জুয়ার বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশের চিরুনি অভিযান জোরদার
এক মাস পর বড়পুকুরিয়ার তৃতীয় ইউনিট চালু
ওয়ারেন্টের তালিকাভুক্ত আশা আক্তার সহ ৭ জন আসামি পুলিশের ধরাছোঁয়ার বাইরে, অবিলম্বে গ্রেফতারের জোরালো দাবি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি