নিজস্ব প্রতিবেদক ২০ আগষ্ট ২০২৬ ০৯:১২ পি.এম
আজ ২০ আগস্ট ২০২৬ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি, রোবটিক্স, স্কাউটিং ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন ছাত্র গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন,
প্রায় দশ বছর পর এই স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ পুরোনো অনেক স্মৃতি মনে পড়ছে। এই স্কুলের প্রতিটি জায়গার সঙ্গে আমাদের শৈশব-কৈশোরের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।
তিনি আরো বলেন, আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো—মডেল স্কুলের সেই পুরোনো ঐতিহ্য, গৌরব ও শ্রেষ্ঠত্ব যেন আবার ফিরে আসে। একসময় এই স্কুল দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। আমরা চাই, আবারও এটি বাংলাদেশের অন্যতম সেরা স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হোক।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে স্বেচ্ছায় রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পূর্ত মন্ত্রী বলেন,শহরের মধ্যে অবস্থিত হয়েও আমাদের স্কুলের এই অনন্য পরিবেশ ও বৈশিষ্ট্য ছিল সত্যিই ব্যতিক্রমী। আমাদের একজন শিক্ষার্থী রোবটিক্স নিয়ে অসাধারণ কাজ করে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।
ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রাক্তন শিক্ষার্থী গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিম তাদের শিক্ষা জীবনের স্মৃতি উল্লেখ করে বক্তব্য রাখেন।
কলেজের বাস্কেটবল গ্রাউন্ডে আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন। রক্তদান কর্মসূচিতে ওল্ড রিমেইন ওয়েল ফেয়ার এসোসিয়েশন সদস্যবৃন্দ ও সাবেক কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা পর্যবেক্ষণ করলেন ইউএনও
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
ড্যাব ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক শামীম, সদস্য সচিব নাদিম
ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু;হটস্পটে মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম
ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
ময়মনসিংহে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮
ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পিং উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয় -
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন ৩২ জন হামে আক্রান্ত, মৃত্যু নেই
৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদনের আলোকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
বরুড়ায় এ কে এম আবু তাহের ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে ৪ বছর বয়সি শিশুর মৃত্যু
সিনোভ্যাক ফাউন্ডেশনের টিকা অনুদানের জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু,মোট মৃত্যু ২০
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৭ নতুন ভর্তি ২৮
বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে ৪০ হাজার টাকা জরিমানা
আগামী রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
নগড় সহ ময়মনসিংহে বেড়েই চলছে হাম রুগীর সংখ্যা
বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫
বিএমইউতে প্রিসিশন মেডিসিন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের লিভার রোগ চিকিৎসার পথিকৃৎ,অধ্যাপক ডা. মবিন খান এর স্মরণ সভা অনুষ্ঠিত
টিকেট কাটা ও ডাক্তার দেখাতে দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন সেবা চালু
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ১২ অক্টোবর
সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প