ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা ​

এস বি সুজন, লালমনিরহাট ২১ আগষ্ট ২০২৬ ০৯:৪২ পি.এম

লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪৫) নামের এক ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় এ মামলা করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্কুলছাত্রীকে তার নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগ ওঠে।

​অভিযুক্ত ইউসুফ আলী উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর কানার বাজার এলাকার মৃত আছমত আলীর ছেলে। তিনি রংপুর নিউ রূপসী বাংলা নামের একটি ক্লিনিকের পরিচালক।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ক্লিনিকে চিকিৎসার সুবাদে ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তুলেন ইউসুফ আলী। বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর মা শহরে গেলে বাড়িতে একা ছিল অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী। এ সময় মায়ের মোবাইল নম্বর নেওয়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করেন ইউসুফ। পরে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

​পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে সে মুঠোফোনে তার মাকে বিষয়টি জানায়। খবর পেয়ে মা দ্রুত বাড়িতে ফিরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

​ভুক্তভোগীর মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার মেয়ের জীবন যে নষ্ট করেছে, আমি তার বিচার চাই। আমরা গরিব মানুষ, আসামিরা প্রভাবশালী। পুলিশ এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। আমি টাকার অভাবে অসুস্থ মেয়ের দুটি টেস্ট ও প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছি না।’

​এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ইউসুফ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

news image

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে মামলা ​

news image

মনোহরদীতে প্রশাসনের অভিযানে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

news image

রাজাপুরে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

মাদক-জলাবদ্ধতা-যানজট: সুত্রাপুরের সমস্যা দেখতে মাঠে ইশরাক

news image

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

news image

বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশন পদ্ধতির সুপারিশ

news image

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

news image

লালমনিরহাটে কৃষক দল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা- বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ

news image

সামান্য উদ্যোগেই বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

news image

নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন

news image

দিনাজপুরের জিমন্যাস্টিকস উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রথম সভায় দিনাজপুরের তিন প্রতিনিধি, শিশুদের প্রশিক্ষণ ক্যাম্প ও আন্তস্কুল প্রতিযোগিতার উদ্যোগ

news image

স্কুলছাত্রী ধর্ষণ: ফরিদপুরে ৩ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

news image

লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী-স্বজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

news image

জুলাই যোদ্ধা’ আল-আমিনকে ‘প্রশ্নবিদ্ধ’ করতে মরিয়া গুপ্ত বট বাহিনী

news image

সাপে কাটা রোগীকে মৃত্যুর দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা ওঝার, কবরের পাশে মানুষের ভিড়

news image

লাকসামে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

news image

রাজাপুরে পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

news image

ঝিনাইগাতীর ডেফলাই বেদেপল্লীতে বিয়ে বাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার লুটের অভিযোগ সংবাদ সম্মেলন

news image

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

news image

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ

news image

নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত

news image

কুড়িগ্রামের চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সভা

news image

মাফিয়ার নিয়ন্ত্রণ থেকে জ্বালানি খাত মুক্ত হবে: ইশরাক

news image

ময়মনসিংহে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

news image

ফরিদপুরে ২৯ বছরেও সমাধান মেলেনি ঘোড়াচুলা প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার

news image

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ১০

news image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত

news image

গড়ইয়া তালুকদার বাড়িতে আতঙ্ক: কুকুর হত্যা, ক্যামেরা চুরি, লাইটের তার কাটা

news image

লালমনিরহাটে র‍্যাবের উদ্যোগে মাদকবিরোধী টাউন হল মিটিং

news image

ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি