ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন দল ও সংগঠনের সাথে ‘সমঝোতা সংলাপ’

নিজস্ব প্রতিবেদক ০৮ ফেব্রু ২০২৫ ০৭:৩২ পি.এম

সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক দল পেশাজীবি ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে ‘সমঝোতা সংলাপ’ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। শনিবার সকাল ১১ টায় রংপুরের একটি হোটেলে রাজনৈতিক সংলাপের আয়োজন করেন। এতে বিএনপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি,সাংবাদিক সংগঠন, ইসলামী আন্দোলনসহ গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল ও রংপুর মহানগর ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

সমঝোতা সংলাপের মুখ্য আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, দেশ একটি সমস্যার মধ্যে পড়ে গেছে। গত ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে সম্মিলিতভাবে ফ্যাসিবাদের শাসন ও মাফিয়া হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে। ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে এই উৎখাত সম্ভব হয়েছে। কিন্তু ৬ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের অদক্ষতার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা দ্বিধা-দ্বন্দ্ব ও হতাশা তৈরি হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে গণ-অভ্যুত্থান পরবর্তী প্রধান আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার উল্লেখ করে হাসনাত কাইয়ূম বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর যে ঐক্য ও একতা ছিল, কিন্তু বিভক্তির কারণে সংস্কারের সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। সমস্যা যাতে কোনোভাবে সংকটে পরিণত না হয়, সে জন্য দেশের সব রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে তাঁরা সমঝোতা সংলাপ করছেন। কারণ, রাজনৈতিক দলগুলোর ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও প্রাণদান যাতে ব্যর্থ না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন বলে উল্লেখ করেন হাসনাত কাইয়ূম। তিনি বলেন, কীভাবে সমঝোতা হতে পারে, কীভাবে সংস্কার হতে পারে তা নিয়ে পারস্পারিক আলাপ-আলোচনা ও ঐকমত্য তৈরি করার জন্যই তাঁরা বিভাগীয় সমঝোতার সংলাপ করছেন।

হাসনাত কাইয়ূম উল্লেখ করেন, ফ্যাসিবাদ যাতে বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে সে জন্য সংস্কারকে বাস্তব রূপ দিতে হবে। সংবিধানের টেকসই সংস্কারের জন্য কোন পদ্ধতিতে সংস্কার করা হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংলাপ অব্যাহত থাকবে।

রংপুরের এই সমঝোতা সংলাপে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান, এবি পার্টির মহানগরের সদস্যসচিব মাহবুব হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর সাধারণ সম্পাদক রাতুজ্জামান, ইসলামী আন্দোলনের মহানগর কমিটির সেক্রেটারি আমিরুজ্জামান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তৌহিদুর রহমান, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা কমিটির সভাপতি চিনু কবির, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মহানগর কমিটির সভাপতি খন্দকার ফখরুল আনাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ন্যায়পাল রায়হান কবীর।

আরও খবর

news image

লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

news image

চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়

news image

স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

news image

তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

news image

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

news image

কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার

news image

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

news image

রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news image

নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

news image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক

news image

জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

news image

মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক

news image

বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

news image

অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

news image

সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়

news image

মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন

news image

আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়

news image

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল

news image

জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত

news image

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে

news image

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা

news image

ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ