ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

সেগমেন্টের প্রথম আইপি৬৯ সমৃদ্ধ ফোন রিয়েলমি সি৭৫: পানির নিচে সচল থাকবে ১০ দিন!

নিজস্ব প্রতিবেদক ১৫ ডিসেম্বার ২০২৪ ০৭:৩৩ পি.এম

মিড-বাজেটের স্মার্টফোনের বাজারে সম্পূর্ণ ধুলা ও পানিরোধী ডিভাইস সি৭৫ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ডিভাইসে রয়েছে আইপি৬৯ রেটিং, যা একই দামের ফোনের ক্যাটাগরিতে অত্যন্ত বিরল। আইপি৬৯ ফোনকে পরিপূর্ণভাবে ধুলা, পানি, তাপমাত্রা ও উচ্চ-চাপের পানির জেট থেকে বাঁচিয়ে এর সুরক্ষা মান নিশ্চিত করে।

আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ এর সমন্বয়ে মজবুত ও সুরক্ষিত কাঠামো নিয়ে রিয়েলমি সি৭৫ ডিজাইন করা হয়েছে। এটি সম্পূর্ণ ধূলা ও পানিরোধী, যার ফলে ২.৫ মিটার গভীর পানিতে ১২ ঘণ্টা কিংবা ০.৫ মিটার গভীরে টানা ১০ দিন পর্যন্ত অক্ষত থাকতে পারে। গাড়ি ধোয়া, ডিশওয়াশার কিংবা ফ্রিজের মতো কঠিন পরিস্থিতিতেও এই ফোনটি সহজেই টিকে থাকতে সক্ষম। এছাড়া এর উন্নত সনিকওয়েভ ওয়াটার ইজেকশন প্রযুক্তি শব্দতরঙ্গ ব্যবহার করে কার্যকরভাবে পানি অপসারণ করে ফোনের কার্যক্ষমতা বাড়ায়।

পতন-প্রতিরোধী পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি সি৭৫ তার ক্যাটাগরিতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন, যা প্রত্যাশার বাইরেও গিয়ে ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অসাধারণ স্থায়িত্ব। ফোনটি ১.৮ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়া এবং ১৫০ বার সামনের দিক নিচে থাকা অবস্থায় ধাক্কা সহ্য করার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এমনকি মার্বেলের মতো কঠিন মেঝেতেও এটি টিকে থাকতে পারে। উন্নত আর্মরশেল গ্লাস থাকার কারণে এটি টেকসই ও মজবুত ডিভাইস হিসেবে আদর্শ।

৬০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির অসাধারণ সমন্বয় রিয়েলমি সি৭৫-কে করে তুলেছে অনন্য। মাত্র ৩৮ মিনিটে ফোনটি ৫০% পর্যন্ত চার্জ করা যায়। এমনকি -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো চরম অবস্থাতেও ফোনটি নিরবচ্ছিন্ন পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম। ৮ জিবি + ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‌্যামের কারণে রিয়েলমি সি৭৫ ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং এবং অ্যাপ চালানোর অভিজ্ঞতাকে আরও মসৃণ এবং দ্রুততর করে তুলেছে।

প্রাকৃতিক উপাদানের শক্তি ও দৃঢ়তা থেকে অনুপ্রাণিত হয়ে রিয়েলমি সি৭৫ ডিভাইসকে দুটি আকর্ষণীয় রঙে বাজারে আনা হয়েছে: লাইটনিং গোল্ড ও স্টর্ম ব্ল্যাক। টেকসই কাঠামোর মাধ্যমে সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করার পাশাপাশি ফোনটি এর চমৎকার দৃঢ়তার প্রতীক হিসেবেও নজর কাড়ে।

দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৭৫: ১২৮জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র‌্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র‌্যাম) এবং ২৫৬জিবি রমের সঙ্গে রয়েছে ২৪জিবি র‌্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র‌্যাম) যার বাজারমূল্য ধরা হয়েছে যথাক্রমে ১৯,৯৯৯ টাকা এবং ২২,৯৯৯ টাকা। স্মার্টফোনপ্রেমীরা এখন লিঙ্কে গিয়ে রিয়েলমি সি৭৫ প্রি-অর্ডার  করতে পারেন মাত্র ১৯,৯৯৯ টাকায়। প্রি-অর্ডারে রয়েছে আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ১ লাখ টাকা, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার যথাক্রমে ৫০ হাজার টাকা এবং ১০ হাজার টাকা। এছাড়া একটি বিশেষ ‘একটি কিনলে-একটি ফ্রি’ অফারও রয়েছে।

এছাড়াও, সকল গ্রাহক পাচ্ছেন ১ বছরের ওয়াটারপ্রুফ ও স্ক্রিন প্রটেক্টর ওয়ারেন্টি। বাংলালিংক গ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে ১৮জিবি ইন্টারনেটের বিশেষ বোনাস।

রিয়েলমি সি৭৫ এর প্রি-বুকিং সম্পর্কে জানতে এবং আপডেট পেতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ -এ ভিজিট করতে পারেন।

 

আরও খবর

news image

সেপ্টেম্বরে বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ

news image

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

news image

জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার

news image

বাকৃবিতে 'সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি'র উদ্বোধন ও ওয়েবসাইট উন্মোচন

news image

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

news image

৫জি সম্প্রসারণ এবং চতুর্থ শিল্পবিপ্লব বাস্তবায়নের জন্য পর্যাপ্ত স্পেকট্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকারঃ আইসিটি মন্ত্রী

news image

টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী

news image

ময়মনসিংহে ৬১ জাতের ধান গবেষনা প্রকল্পে আশার আলো দেখছেন কৃষকরা 

news image

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

news image

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

news image

বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন

news image

বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো

news image

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

news image

‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ রূপরেখা নিয়ে ঢাকায় এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন

news image

স্যাটেলাইটের মাধ্যমে কল ও বার্তা পাঠানোর প্রযুক্তি আনছে ইনফিনিক্স

news image

গ্রাহকদের জন্য মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ আহমদ তৈয়্যব

news image

প্লে­স্টোরে বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করল বাংলালিংকের ‘মাইবিএল সুপার অ্যাপ’

news image

বাঁশ আর পলিথিনের চৌবাচ্চায় ভাগ্যবদল: ইয়াছিন আলীর ইয়াছিন একুয়া ফার্ম এখন তরুণদের অনুপ্রেরণা