ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

লালমনিরহাটে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ০১ মে ২০২৫ ০৯:০৮ পি.এম

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যে লালমনিরহাটে দিনব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে র‌্যালিতে যোগ দেয় এবং পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক  রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন । সভায় স্বাগত বক্তব্য দেন, লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফরোজা খাতুন। 

সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 

আলোচনায় শ্রমিকদের অধিকার, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন, এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন।  মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা শ্রমিক দল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য  র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলার মিশন মোড়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আলোচনা সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

আরও খবর

news image

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

news image

বজ্রপাতে দেশের বর্তমান অবস্থা

news image

রাজধানী ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

news image

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ”

news image

নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র

news image

উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

‎লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরীর সাথে পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময়

news image

দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহে বিকেএসপি স্থাপিত হবে: এমপি ওয়াহাব

news image

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

news image

ময়মনসিংহ সড়ক-মহাসড়কে রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন, সরকার হারাচ্ছে রাজস্ব

news image

পরিকল্পনা ছাড়া অভীষ্ট লক্ষ্যে পৌছানো অসম্ভব - এ এস এম সালেহ আহমেদ 

news image

ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

news image

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটে উৎপাদন বন্ধ

news image

বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে সৌজন্য সাক্ষাত তথ্যমন্ত্রীর

news image

স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত

news image

বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল আদালত চলবে

news image

জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার - পানিসম্পদ মন্ত্রী

news image

এমসিসিআই-ইআরএফ সেমিনার: আসন্ন বাজেটে ‘শাস্তিমূলক’ নয়, ‘সহায়ক’ কর কাঠামোর দাবি

news image

দেশের টেকসই উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ারও আহ্বান - তথ্যমন্ত্রী

news image

পিরোজপুরে চালু হয়েছে ‘স্মার্ট ফুয়েল অ্যাপ ’

news image

সাংবাদিকদের সমালোচনা ও অনুসন্ধানী প্রতিবেদনকে সুশাসনের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

news image

তেল কেলেঙ্কারি: গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বহিস্কার

news image

চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ

news image

কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে অর্থনীতি আরও সচল হবে : প্রধানমন্ত্রী

news image

বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান

news image

খেলাধুলায় পরাজয়ের অর্থ কিন্তু হেরে যাওয়া নয় বরং জয়েরই একটা অংশ - প্রধানমন্ত্রী