গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ২০ আগষ্ট ২০২৫ ০৪:৩৬ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মোঃ ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক বাহরাইন প্রবাসী তার জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ছাত্রদলের বহিষ্কৃত নেতা আদনান হোসেন নুর ইসলাম (গং) এর বিরুদ্ধে।
বুধবার (২০ আগষ্ট) বেলা বারোটায় গোয়ালন্দ প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ-সময় তিনি ক্রন্দনরত অবস্থায় বারবার আকুতি মিনতি করে তার জীবনের নিরাপত্তা সহ সামাজিক মর্যাদা ফিরে চান। তিনি বলেন দশ বছর ধরে তিনি বাহরাইনে থাকেন মাকে দেখার জন্য তিনি দেশে এসেছিলেন।
জানাযায়, গত সোমবার (১৮ আগষ্ট) বেলা দেড়টার দিকে জমিদার ব্রীজ এলাকা থেকে শরিফ /রবিউল সরদার সহ বাজারে রওনা হলে কছিমদ্দিন পাড়া এলাকায় মতির মুদি দোকানের সামনে এলে মোঃ সলেমান বেপারী (২৯)২। মোঃ মারুফ সরদার সহ ১৫/২০ জন তার গতিরোধ করে এবং বিভিন্ন লাঠিছুটা দিয়ে মারতে শুরু করে। এক পর্যায়ে তার সাথে থাকা প্রতিবেশী আতিয়ার মন্ডল ও ছোট ভাই রবিউল সরদার দৌড়াইয়া পালাইয়া যায়। এসময় তারা তাকে খুটির সাথে বেঁধে বেদম প্রহার করে তার কাছে অস্ত্র থাকার স্বীকারোক্তি আদায় করায়। যা ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এসময় তিনি বারবার কান্নায় ভেঙে পরেন, তিনি বলেন ফেসবুকে এটা দেখে আমার মেয়ে লজ্জায় আমার সাথে কথা বলে না। গত তিনদিন ধরে খাওয়া দাওয়া করে না। আমি দশ বছর পর দেশে আসছি তিন মাসের ছুটিতে। আগামী ৩০ তারিখে আমি চলে যাবো আমি অস্ত্র দিয়ে কি করবো। তারা মব জাস্টিস করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার একটাই অপরাধ বিদেশে থাকা কালীল আমি তাদের বিরুদ্ধে মাদকের ব্যাবসার কথা লিখতাম। একবার একটা পোস্ট করেছিলাম মাদক সহ নুর ইসলাম সহ তার গংকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা উপহার দিবো কিন্তু পরে সেই ফেসবুক বন্ধ করে ফেলেছি। এদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। গত সোমবার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আমাকে রক্ষা না করলে আজ মব জাস্টিচ এর শিকার হয়ে আমার লাশ কবরে থাকতো। আপনারা আমাকে বাঁচান আমি একজন রেমিট্যান্স যোদ্ধা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসে আটকে রাখি। পরবর্তীতে তার সঙ্গে থাকা কাগজ পাতি চেক করে জানতে পারি তিনি প্রকৃত পক্ষে দীর্ঘদিন ধরে বাহরাইনে থাকেন এবং তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছেন। মাদক বিরোধী পোস্ট দেওয়ার কারণে মব সৃষ্টি করে তাকে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
মহাখালীতে পুরনো ভবনে আগুন
আসন্ন ইউপি নির্বাচনে কেন্দুয়ার চিরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে নতুন মুখ সাইফুল ইসলাম খান শান্তি
গৌরিপুরের হিন্দু বাড়িতে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ, সামাজিক মাধ্যমে তোলপাড়
জয়পুরহাটে অভিযানে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে
সকল প্ল্যান পাশ করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : চেয়ারম্যান
পারষ্পরিক সম্পর্ক উন্নয়নে মানব কল্যাণ পরিষদের আনন্দ ভ্রমন অনুষ্ঠিত
বিবাদি আসামীরা পরিকল্পিতভাবে গুড়া মরিচ চোখে ছিটিয়ে বাদিকে অতর্কিতভাবে হামলা করে
লালমনিরহাটে সমিতির অনিয়মের বিরুদ্ধে নিউজ করায়, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬
কেন্দুয়ারয় কায়সার খানকে মিথ্যা অভিযোগে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বঙ্গবাজারে জনসভা
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অবহেলায় নষ্ট হচ্ছে পাঁচ জেলার গুরুত্বপূর্ণ ভূমি দলিল, ফরিদপুর রেকর্ড রুমে বেহাল দশা
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল
লালমনিরহাটে শিশু ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারী"খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ঝালকাঠিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে জন্মাষ্টমী উদযাপন
লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার
ময়মনসিংহে ডেঙ্গু ও হামের তাণ্ডব,৭১ প্রান নিভে গেলেও চালু হয়নি আইসিইউ
লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড
শিরইলে হোটেল হকস ইনের মালিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আবাসন ব্যবসায়ী তুহিন, অভিযোগ প্রত্যাহার
ময়মনসিংহে পোনা মাছ অবমুক্ত করলেন - এমপি ওয়াহাব আকন্দ
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি
বিজয়নগরে গাছের চারা বিতরণ করলো তরী বাংলাদেশ
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, টি-শার্টে চাঞ্চল্যকর বার্তা
পারিবারিক কলহের জেরে বিজিবি সদস্যের আত্মহত্যা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও ২টি বাইসাইকেল আটক
লালমনিরহাটে দীর্ঘ অপেক্ষার পর রত্নাই সেতু উদ্বোধন,কমবে দুই জেলার মানুষের দুর্ভোগ