লালমনিরহাট প্রতিনিধি ২০ জানু ২০২৬ ০৬:৩৩ পি.এম
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্নপুর ব্যাপারীটারী গ্রামের খাদিজা বেগম (২৮) নামের এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, খাদিজা বেগম একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি দুই কন্যা সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে অনেক কষ্টে জীবন যাপন করে আসিতেছে। এরইমধ্যে একই ইউনিয়নের কর্নপুর ব্যাপারীটারী গ্রামের মৃত: হাসান আলীর ছেলে ফজলু মিয়া তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তার সাথে অনৈতিক কার্যকলাপ সহ বিভিন্ন ধরনের অন্যায় - অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শন করেন।
এ ঘটনাটি খাদিজা বেগম এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে (গত ৮ ডিসেম্বর ২০২৫) তারিখে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করে দেন। ওই সময় ফজলু মিয়া অঙ্গীকার করেন যে, এরপর থেকে স্বামী পরিত্যক্তা খাদিজা বেগমের সাথে কোন ধরনের খারাপ আচরণ বা অশোভনীয় কার্যকলাপ সহ কোন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করবে না। কিন্তু বিষয়টি আপোষ হওয়ার পর ফজলু মিয়া আবারও এলাকার লোকজনদের কাছে স্বামী পরিত্যক্তা নারী খাদিজা বেগমের নামে অশ্লীল কথাবার্তা বলেন। এতে খাদিজা বেগম কোন কর্ণপাত না করায় (গত ১০ জানুয়ারি ২০২৬) ইং তারিখে সন্ধ্যা ৬টায় ফজলু মিয়ার কুপরামর্শে ও যোগসাজশে অজ্ঞাতনামা ৫/৬ জন ছেলেদের কে নিয়ে খাদিজার বাবার বাড়িতে গিয়ে তার উপর চরাও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করেন। তখন আশপাশের লোকজন ঘটনা স্থলে আসলে হামলাকারীরা খাদিজার ক্ষতি ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে চলে যান।
এ ঘটনায় খাদিজা বেগম বাদী হয়ে মোগলহাট ইউনিয়নের কর্ণপুর ব্যাপারীটারী গ্রামের জোহরা বেগম (৩৮), জসিম (১৯), ফজলু মিয়া (৪৫) এর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
খাদিজা বেগম বলেন, এরআগে ফজলু মিয়া খাদিজা বেগমকে এক বছর পুর্বে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। এরই একপর্যায়ে গত ৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখে রাত ১১টার সময় উক্ত ফজলু মিয়া খাদিজার বাবার বাড়িতে প্রবেশ করে। ফজলু মিয়া খাদিজা বেগমকে বিয়ে করবে বলে বিশ্বাস স্থাপন করে স্বামী-স্ত্রী রুপে খাদিজার সহিত মিলামেশা করে। তখন উক্ত ফজলুকে বিয়ে করার চাপ সৃষ্টি করলে আসামি ফজলু খাদিজাকে বিয়ে না করবে বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করে খাদিজাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাড়ি থেকে চলে যায়। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় ওসি আঃ মতিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।
লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ
লালমনিরহাটের পাটগ্রামে প্র'কাশ্যে চলছে অ'বৈধ বো'মা মে'শিন দিয়ে বালু ও পাথর উত্তোলন
স্কলারশিপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমালেন শেরপুরের আবু বকর সিদ্দিক
রাজউকের জোন ৪/২ অথরাইজড অফিসার হাসানুর রেজার দুর্নীতির মহাকাব্য
গাবতলীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে পৌর বিএনপির র্যালি ও মতবিনিময়
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্লিনিং ডে ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
লালমনিরহাটে নয় বছর পর এসিডদগ্ধে গৃহবধূর মৃত্যু! আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
মমেক হাসপাতালে কেউ পদদলিত হয়ে মারা যায়নি : বিভাগীয় কমিশনার
ফরিদপুরে সওজের জমি ও হাসপাতাল এলাকার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফরিদপুরের সালথায় গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে উপজেলা প্রশাসন, ঘর-দোকান নির্মাণের উদ্বোধন
লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজনের
ঝুঁকিপূর্ণ মল্লিকবাড়ি-পাঁচগাও সড়কে বাঁধলো স্বস্তি
জয়পুরহাটে সরকারি গাছ কাটার অভিযোগে তিনজনের কারাদণ্ড
জাতভেদে ছড়া ১৫০ থেকে ৫০০ টাকা, সরবরাহ বাড়লেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার আক্ষেপ
জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন: সভাপতি হেলাল, সম্পাদক শিপলু বিজয়ী
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ
লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ফরিদপুরে নব নিযুক্ত সিভিল সার্জনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে কার্যালয় অবরোধ
ফরিদপুরে তিন যুগের পুরোনো সেতু এখন মরণফাঁদ, ঝুঁকিতে হাজারো মানুষ
ফরিদপুরে মন্দিরের জমি দখলের অভিযোগ সেবায়েতের ছেলেদের বিরুদ্ধে: উদ্ধার ও স্থায়ী বরাদ্দের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব
জয়পুরহাটে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
জয়পুরহাটে আখক্ষেত থেকে নিখোঁজ ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, মোটরসাইকেল ছিনতাইয়ের ধারণা
জয়পুরহাটে প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে এক সন্তানের জননীর অবস্থান
জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা
সাংবাদিকতার আড়ালে মাদক কারবারের অভিযোগ, বাড়িতে যৌথ অভিযান