ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রমজান উপলক্ষ্যে কর্ম সময়ের পরিবর্তন

প্রেস রিলিজ ১৯ ফেব্রু ২০২৬ ০২:১৬ পি.এম

বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৭ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা। পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের দুয়ারে হাজির হয়েছে মহান আল্লাহতায়ালার রহমত, বরকত ও মাগফেরাতের অশেষ ফল্গুধারা।

গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর নিশ্চিত করার পর ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারাবির নামাজ ও সাহ্রির প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের রোজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই পবিত্র মাসের আনুষ্ঠানিকতা। 

আজ ভোররাতে সাহ্রি সম্পন্ন করার পর দেশের কোটি কোটি মুসলমান প্রথম রোজা পালন করছেন। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগিতে মগ্ন থাকবেন মুমিনরা। 

ইসলামের বিধান অনুযায়ী, রমজানুল মোবারক বছরের বাকি এগারো মাসের চেয়ে অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ। এ মাসের বিশেষত্ব অপরিসীম।

পবিত্র রমজান মাসে সাহ্রি ও ইফতারের সময় বিবেচনা করে দেশের সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস সময়সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার।

সরকারি নির্দেশনা অনুসারে, আজ থেকে পুরো রমজান মাস সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। 

জোহরের নামাজের জন্য বেলা একটা থেকে সোয়া একটা পর্যন্ত বিরতি থাকবে। এদিকে নতুন সময় অনুযায়ী, রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। 


তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে। রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।এ ছাড়া প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক প্রর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। 

রমজান মাসে তারাবির নামাজে পবিত্র কোরআন খতমের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসলামিক ফাউন্ডেশন। কর্মব্যস্ততার কারণে অনেক সময় মুসল্লিদের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়, তাই খতমের ধারাবাহিকতা বজায় রাখতে দেশের সকল মসজিদে একই পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, প্রথম ছয় দিনে দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত করা হবে। 

এই নিয়মে খতম সম্পন্ন হলে আগামী ২৭ রমজান অর্থাৎ ১৬ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর পালিত হবে। এই রাতটি মুসলিম সমাজে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়ে থাকে। 

সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে গত বুধবার থেকেই রমজান পালন শুরু হয়েছে। 

তবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশের সঙ্গে আজ থেকে রোজা পালন করছে।  ইবাদতের এই বসন্তকালে মুসলিমরা রোজা রাখার পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দান-খয়রাতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। 

আরও খবর

news image

বোচাগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের সঙ্গে মতবিনিময় সভা

news image

বিএনপি নেতা আইয়ুব আলী হত্যার পাঁচ বছর: বিচারের আশায় পরিবার

news image

রমজান উপলক্ষ্যে কর্ম সময়ের পরিবর্তন

news image

রংপুরে ভেকুর মালিককে ৫০ হাজার  জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

news image

"ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম"

news image

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই, যানজটমুক্ত পুরান ঢাকা আমাদের লক্ষ্য: হাজী মোহাম্মদ মিল্টন রহমান

news image

ময়মনসিংহ মালবাহি সেনাট্রাক ও বাসের মুঁখোমুঁখি সংঘর্ষ,নিহত ২

news image

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন(সিবিএ)

news image

লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন

news image

বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব পাওয়ায় শুভেচ্ছা বিনিময়

news image

শোক সংবাদ

news image

জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু

news image

লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ

news image

নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ কে কোরিয়ান স্বর্ণপদক সম্মাননা প্রদান

news image

শেখ কবির আর নেই

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী

news image

দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক

news image

বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার

news image

লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া

news image

জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন

news image

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ

news image

লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা

news image

কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

news image

বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার

news image

বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল

news image

ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার

news image

আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য

news image

সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

news image

বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান