বিশেষ প্রতিনিধি ১৮ ফেব্রু ২০২৬ ০৯:২৩ এ.এম
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্বাচন চলাকালীন এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন সমিতির সহ-সভাপতি পদপ্রার্থী হাজী মোহাম্মদ মিল্টন রহমান।
সহ-সভাপতি পদে ‘কলম’ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মিল্টন রহমান বলেন, "দীর্ঘদিন পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ঈদের আনন্দের মতো উচ্ছ্বাস দেখা গেছে। সারাদিন ব্যবসায়ীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। আমি আশাবাদী, আমাদের কলম মার্কা পূর্ণ প্যানেলে জয়যুক্ত হবে।"
নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজগুলো করবেন, এমন প্রশ্নে তিনি বলেন, "ব্যবসায়ীদের কল্যাণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের প্রথম লক্ষ্য হবে এলাকার তীব্র যানজট নিরসন করা। এছাড়া ব্যবসায়ীদের মনের ভেতর থাকা ভয়ভীতি দূর করে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।"
পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে তিনি বলেন, "পণ্য উঠানামার খরচ (লেবার কস্টিং) বেড়ে গেলে দ্রব্যমূল্যও বেড়ে যায়। আমরা আপ্রাণ চেষ্টা করব যেন এই খরচ কমিয়ে আনা যায়, যাতে সাধারণ ক্রেতারা সাশ্রয়ী দামে কেনাকাটা করতে পারেন। আমি যদি সর্বোচ্চ ভোটে জয়ী হই, তবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সবসময় পাশে থাকব।"
দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্যবসায়িক ভবিষ্যৎ নিয়ে মিল্টন রহমান বলেন, "দীর্ঘ ১৭ বছর পর আমরা আমাদের প্রত্যাশিত নেতৃত্ব পেতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও উন্নত ও ডিজিটাল হবে। তিনি সবসময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।"
স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, "ঢাকা-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ভাই আমাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি শপথ গ্রহণ শেষে আমাদের এখানে আসবেন। হামিদ ভাইয়ের নেতৃত্বে আমরা একটি ট্রাফিক জ্যামমুক্ত আধুনিক বাণিজ্যিক এলাকা গড়ে তুলব।
জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯
সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার
আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক
লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর
রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ