রংপুর প্রতিনিধি ১৮ ফেব্রু ২০২৬ ০৫:৪৪ পি.এম
রংপুর বদরগঞ্জ উপজেলায় ভেকু দিয়ে প্রায় বিশফিট গভীর পুকুর খনন করার অপরাধে ভেকুর মালিক লিটু মিয়াকে (৪০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় বদরগঞ্জের ১০নং মধুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরকারপাড়া সাবেক চেয়ারম্যান মৃত শাহাদতের বাড়ির রাস্তার পাশে পুকুর খনন করার সময় এ জরিমানা করেন।
এ বিষয়ে ভেকুর মালিক লিটুর সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা মাটি খনন করার জন্য অনুমতি নিয়েছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের কাজে মাটি গুলো দিচ্ছি। কিন্তুু ওই এলাকার শামসুল মিয়াসহ অনেকে বলেন, এই মাটিগুলো তারা বিভিন্ন ভাটায় ও বসত বাড়িতে বিক্রি করছে।
বদরগঞ্জ উপজেলার সহকরী কমিশনার ভূমি শাহাদাৎ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখতে পারি ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছে। একই সঙ্গে ৫টা ট্রাক্টর সেখানে অবস্থান করছে। আমি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেকুর মালিক লিটুমিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় সশ্রম কারাদণ্ড দিয়েছি।
উল্লেখ্য যে, গত রবিবার ১৫ ফেব্রুয়ারী একই স্থানে পুকুর খনন করার সময় বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ গেলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন। বদরগঞ্জ থানার এসআই তপন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে ভেকুর মালিক লিটু মিয়ার কাছে মুচলেকা নিয়ে চলে যান।
এলাকাবাসী অভিযোগ তুলে বলেন, রবিবার বদরগঞ্জ থানার পুলিশ এসে রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে থেকে সময়ক্ষ্যাপন করে এবং সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ও মোতাহার মিয়াসহ ৪৬ হাজার ৫'শ টাকায় রফাদফা করে নামমাত্র মুচলেকা নিয়ে চলে যায়।
এ বিষয়ে ভেকুর মালিক লিটুর সঙ্গে কথা বলে জানা যায়, রংপুর সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার ও মোতাহার মিয়া বদরগঞ্জ থানার ওসিকে ম্যানেজ করতে ৩০ হাজার টাকাসহ মোট ৪৬ হাজার ৫শত টাকা নেন।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, এসআই তপন ঘটনাস্থলে গিয়ে ভেকুর মালিকের মুচলেকে নিয়ে চলে এসেছে। আমাদের পুলিশ কোন টাকা পয়সা নেয়নি। যদি আমাদের কথা বলে কেউ টাকা নিয়ে থাকে। অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানাকে মুঠো ফোনে ফোন দিলে তিনি জানান, প্রাথমিকভাবে ভেকুর মালিকের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আর ভেকু চালাবেন না। এই মর্মে তিনি মুচলেকে দিয়েছিলেন। সেটাকে অমান্য করে আবারও সেই পুকুর খনন করছে ।
রংপুরে ভেকুর মালিককে ৫০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত
"ব্যবসায়ীদের দীর্ঘদিনের সংকট দূর হবে নতুন নেতৃত্বে: নজরুল ইসলাম"
ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে চাই, যানজটমুক্ত পুরান ঢাকা আমাদের লক্ষ্য: হাজী মোহাম্মদ মিল্টন রহমান
ময়মনসিংহ মালবাহি সেনাট্রাক ও বাসের মুঁখোমুঁখি সংঘর্ষ,নিহত ২
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানালো জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন(সিবিএ)
লাকসামের সুমনের জাতীয় কারাতে কোচেস সার্টিফিকেট অর্জন
বরুড়ায় নব নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রীত্ব পাওয়ায় শুভেচ্ছা বিনিময়
শোক সংবাদ
জেনারেল আতাউল গনি ওসমানীকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না: শেখ রফিকুল ইসলাম বাবলু
লালমনিরহাটে জমাজমি নিয়ে মারামারি একই পরিবারের ৫ জন আহত- থানায় অভিযোগ
নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ কে কোরিয়ান স্বর্ণপদক সম্মাননা প্রদান
শেখ কবির আর নেই
লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী
লাইসুর রহমানের খুটির জোর কোথায় জানতে চায় পৌরবাসী
দিনাজপুর আদালতে দায়ের কৃত মামলার আসামি পলাতক
বীরগঞ্জে কিশোরী কন্যাকে নিয়মিত ধর্ষণ, বাবা গ্রেপ্তার
লালমনিরহাটে ভোটের মাঠ নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া
জিআই তারের নেট তৈরি করে ঘুরে দাঁড়ালেন ভালুকার মামুন
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিষিদ্ধকরণ সাংবাদিকতার উপর সরাসরি আক্রমণ - আইজেএফ
লাকসামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে পিএফজির ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণা
কারাবন্দি অবস্থায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
বিরামপুরে জঙ্গলে পড়ে থাকা মরদেহ উদ্ধার
বোচাগঞ্জে সচেতন নারী সমাজের ঝাড়ু মিছিল
ময়মনসিংহে ভুয়া ডিবি পুলিশ চক্রের ৫ সদস্য গ্রেফতার
আন্তর্জাতিক প্লাস্টিক ও প্যাকেজিং মেলায় ডাইনামিক পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অভাবনীয় সাফল্য
সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর নির্বাচনী ইশতেহার ঘোষণা
বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান
উন্নত সমৃদ্ধ পিরোজপুর-১ গড়তে অধ্যক্ষ আলমগীর হোসেনের বিকল্প নাই
আজ সুরঞ্জিত সেনগুপ্তের ৯ম প্রয়ান দিবস
দিনাজপুরে চীনা কোম্পানিতে শ্রমিকদের মাঝে গণআতঙ্ক: আহত অর্ধশত, হাসপাতালে ১২