ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

নাটোর প্রতিনিধি ১৮ ফেব্রু ২০২৬ ০৫:২৫ পি.এম

নতুন মন্ত্রিসভা ঘোষণার পর নাটোরের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা–সমালোচনা। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোরের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্ত্রিপরিষদে স্থান না পাওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া। তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় আড্ডায় এ নিয়ে নিজেদের মতামত তুলে ধরছেন।

নাটোর শহরের সুগার মিল এলাকার গৃহবধূ তাহমিনা আক্তার বলেন, “দুলু ভাই দীর্ঘদিন ধরে নাটোরের মানুষের পাশে আছেন। আমরা ভেবেছিলাম তিনি এবার মন্ত্রী হবেন। তিনি মন্ত্রী হলে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যেত।”

নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের বিএনপি নেতা কাজী শফি বলেন, “দুলু ভাই দলের জন্য বহু বছর ত্যাগ স্বীকার করেছেন। তাঁর মতো অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় রাখা হলে দল ও দেশ দুটোই উপকৃত হতো।”

শহরের কানাইখালী এলাকায় এক অটোরিকশা চালক আইনুল হক বলেন, “দুলু ভাই দীর্ঘদিন ধরে নাটোরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। আমরা আশা করেছিলাম তিনি মন্ত্রী হবেন। তাহলে নাটোরের উন্নয়ন আরও ত্বরান্বিত হতো। তাকে মন্ত্রিসভায় না রাখায় আমরা সাধারণ মানুষ কিছুটা হতাশ।”

বাঁশিলা গ্রামের কৃষক জহিরুল ইসলাম টিয়ারুল ও মাসুম মোল্লা বলেন, “আমরা গ্রামাঞ্চলের মানুষ উন্নয়নের সুফল চাই। দুলু ভাই মন্ত্রী হলে কৃষি ও গ্রামীণ অবকাঠামোতে আরও কাজ হতো বলে আমাদের বিশ্বাস।”

সমাজসেবক অনিক তালুকদার বলেন, “রাজনীতিতে সিদ্ধান্ত দলীয় বিবেচনায় হয়। তবে নাটোরবাসীর প্রত্যাশা ছিল, দুলু সাহেব গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন।”

নলডাঙ্গা যুবদলের সভাপতি মামুনুর রশিদ খান বলেন, “দুলু ভাই তৃণমূল সংগঠনকে শক্তিশালী করেছেন। তাঁর নেতৃত্বে আমরা রাজপথে থেকেছি। মন্ত্রিসভায় তাঁর অন্তর্ভুক্তি হলে সংগঠন আরও চাঙা হতো।”

জিয়া পরিষদের নেতা আহমেদুল হক চৌধুরী স্বপন বলেন, “দুলু একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা। জাতীয় রাজনীতিতে তাঁর অবদান রয়েছে। নাটোরবাসী বিশ্বাস করেছিল, এবারের মন্ত্রিসভায় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। তাঁকে অন্তর্ভুক্ত না করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মনোবেদনা তৈরি হয়েছে।”

জেলা মহিলা দলের সভানেত্রী মহুয়া পারভীন লিপি বলেন, “দুলু ভাই শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দলের তৃণমূলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাঁর নেতৃত্বে নাটোরে সংগঠন সুসংগঠিত হয়েছে। আমরা আশা করেছিলাম, তাঁর অভিজ্ঞতার মূল্যায়ন হবে।”

নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, “দুলু সাহেব মন্ত্রিসভায় থাকলে নাটোরের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ অগ্রগতি হতো। তবে আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।”

নলডাঙ্গা পৌরসভার সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য এম এ হাফিজ বলেন, “নাটোরবাসী দুলুকে নিয়ে যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। আমরা আশা করছি, ভবিষ্যতে দল তাঁর যোগ্যতার যথাযথ মূল্যায়ন করবে।”

জেলা বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সদস্য নাসির উদ্দিন নাসিম বলেন, “নাটোরে দুলু ভাইয়ের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আমরা বিশ্বাস করি, দল তাঁর অবদান বিবেচনায় রাখবে।”

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, “দুলু ভাই দীর্ঘদিন কারাবরণসহ নানা ত্যাগ স্বীকার করেছেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা মন্ত্রিসভায় কাজে লাগানো যেত। তবুও আমরা দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ আছি। ভবিষ্যতে তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।”

নাটোর পৌরসভার সাবেক মেয়র শৈখ এমদাদুল হক আল মামুন বলেন, “রাজনীতিতে সিদ্ধান্ত সবসময় প্রত্যাশা অনুযায়ী হয় না। তবে নাটোরের জনগণের যে আবেগ ও প্রত্যাশা ছিল, তা অস্বীকার করার সুযোগ নেই।”

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, “দুলুকে মন্ত্রিসভায় না রাখায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে কিছুটা হতাশা তৈরি হয়েছে। তবে আমরা বিশ্বাস করি, দলের উচ্চপর্যায় ভবিষ্যতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবে।”

মন্ত্রিসভায় স্থান না পাওয়া নিয়ে নাটোরে রাজনৈতিক আলোচনার ঝড় বইলেও অধিকাংশ নেতাকর্মী দলীয় ঐক্য অটুট রাখার ওপর জোর দিচ্ছেন। তারা বলছেন, ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে দলের বৃহত্তর স্বার্থই সবার আগে। একই সঙ্গে নাটোরবাসীর আশা—ভবিষ্যতে জেলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালীভাবে নিশ্চিত হবে এবং অভিজ্ঞ নেতৃত্বকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: ফরিদপুরে রুহুল কবির রিজভী

news image

লালমনিরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশ

news image

চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—রাজপথের পরীক্ষায় গড়া বোরহান উদ্দিন ইশরাক কেন কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায়

news image

স্পেনের বার্সেলোনায় বিপুল উৎসাহ, উদ্দীপনা ও অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

news image

তফসিলের আগেই কেন্দুয়ার ১৮৫ পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

news image

জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

news image

কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার

news image

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

news image

রাজাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

news image

নিষিদ্ধের দাবির বিরুদ্ধে হেযবুত তওহীদের প্রতিবাদ, নাগরিক অধিকার রক্ষার আহ্বান

news image

গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে - মামুনুল হক

news image

জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

news image

মশিয়ূর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন - স্বরাষ্ট্রমন্ত্রী

news image

বোচাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী আটক

news image

বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে ময়মনসিংহে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

news image

অপপ্রচারের বিরুদ্ধে মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

news image

সম্প্রতি দুই এমপির আচরণ অগণতান্ত্রিক নিন্দনীয়

news image

মমেক ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তির ব্যখ্যা দিয়ে সংবাদ সম্মেলন

news image

আমরা দলগতভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি - গয়েশ্বর চন্দ্র রায়

news image

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন বাবুল

news image

জামায়াত-জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, একজনের স্থগিত

news image

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে

news image

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. সানসিলা প্রিয়াঙ্কা

news image

নোয়াখালী থেকে কাউকে মন্ত্রী না করায় জেলা বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা

news image

দুলু মন্ত্রিসভায় স্থান না পাওয়ায় নাটোরে হতাশা, ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া

news image

ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা

news image

জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা