ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ১৬ ফেব্রু ২০২৬ ০৭:৪০ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি জেলার প্রথম সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়লেন। এর আগে তিনি একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন, তবে এবার জনগণের প্রত্যক্ষ ভোটে জয় তাঁকে ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ–সমর্থিত মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ) পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট।
জেলায় ছয়টি সংসদীয় আসনে এবার চারজন নারী প্রার্থী অংশ নেন। তাঁদের মধ্যে শুরু থেকেই আলোচনায় ছিলেন রুমিন ফারহানা। অন্য নারী প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট না পেয়ে পিছিয়ে পড়লেও স্বতন্ত্র হিসেবে বড় জয় পাওয়ায় তিনি আলাদা করে নজর কাড়েন। সারা দেশে ৮৬ জন নারী প্রার্থীর মধ্যে বিজয়ী হন মাত্র ৭ জন; তাঁদের মধ্যে দলীয় সমর্থন ছাড়া একমাত্র স্বতন্ত্র বিজয়ী ছিলেন তিনি।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় ছিলেন রুমিন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি দলীয় পদ হারান ও বহিষ্কৃত হন। তবুও তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সমর্থন তাঁর পাশেই ছিল। রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও তাঁর এই জয় অনেকের কাছে সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
এ আসনের সঙ্গে তাঁর পারিবারিক স্মৃতিও জড়িয়ে আছে। তাঁর বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইতিহাসের সেই অপূর্ণ অধ্যায়ের পর, বহু বছর পর কন্যার হাতে বিজয়ের পতাকা ওঠায় এলাকাজুড়ে এক ধরনের আবেগও কাজ করছে। এই জয় তাই শুধু রাজনৈতিক নয়, প্রজন্মান্তরের এক স্বপ্নপূরণের গল্প।
ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসে প্রথম নির্বাচিত নারী এমপি রুমিন ফারহানা
জামায়াত-এনসিপিচক্র দেশে আরেকটা ৫ আগস্ট চায় : নতুনধারা
ভাঙাচোরা আওয়ামী লীগ কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ
লালমনিরহাট-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঐকমত্যের সরকার গঠন হবে কি না, নির্ভর করবে ভবিষ্যৎ কর্মসূচির মিলের ওপর : আমীর খসরু
বাউফলে বিএনপি প্রার্থীর গাড়ী অবরুদ্ধ
বরুড়ায় পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে বিএনপি'র নির্বাচনী জনসভা নতুন বাংলাদেশ গড়ে তুলবো- তারেক রহমান
৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে: মুফতী রেজাউল করীম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা
মানুষ তোমাদের অনেক দেখেছে এবার আমাদের সুযোগ দাও - ডা. শফিকুর রহমান
ভোটের মাঠে তিন প্রজন্ম
শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে হাতপাখায় ভোট চাইলেন পীর সাহেব চরমোনাই
লাকসামে বৃহত্তর সুন্নি জোটের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শাসক নয় সেবক হতে চাই
বোচাগঞ্জের হাটরামপুরে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট জুলিফকার হোসেনের পথসভা ও গণসংযোগ
শুধু ৭১এর চেতনার কথা বলে নয়, ন্যায়ও ইনসাফের রাষ্ট্র পরিচালনা করতে হবে-- অধ্যাপক মামুন
রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজে লাগাতে চাই : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম
লালমনিরহাটে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদেরনির্বাচিত করার আহ্বান - ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল
বোচাগঞ্জে ড. জীবন চৌধুরীর গণসংযোগ, উন্নয়নের আশ্বাস
বোচাগঞ্জে পিনাক চৌধুরীর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ
লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে বিএনপি--জামায়াত সংঘর্ষ
ক্ষমতায় গেলে জনবান্ধব দেশ গড়ে তুলবো: ডা. শফিকুর রহমান
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কবীর আহমেদ ভূঁইয়ার ব্যাপক গণসংযোগ
কুমিল্লা-৯ আসন জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
৭১ এর স্বাধীনতা ২৪ এ রক্ষা হয়েছে- তারেক রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও দেশে একটিও পরিকল্পিত শহর নেই: গোলটেবিল বৈঠকে বিআইপি
কর্মসংস্থানের মাধ্যমে কুমিল্লা কে এগিয়ে নিতে চাই-- কাজী দ্বীন মোহাম্মাদ
গণযোগাযোগ ও কুমিল্লা উন্নয়নে পর্যটন শিল্প বিকাশে মত প্রকাশ- কাজী দ্বীন মোহাম্মদ