দিনাজপুর প্রতিনিধি ০৪ ফেব্রু ২০২৬ ০৫:৩০ পি.এম
দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামে অবস্থিত চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ‘নর্থ হেয়ার প্রোডাক্ট বিডি কোম্পানি লিমিটেড’-এ এক রহস্যময় আতঙ্কে রণক্ষেত্রে পরিণত হয়েছে কারখানা চত্বর। আজ বুধবার সকালে আকস্মিক এই ঘটনায় হুড়োহুড়ি ও আতঙ্কে অন্তত অর্ধশত নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও কোম্পানি কর্তৃপক্ষ রহস্যজনক নীরবতা পালন করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ১০টার দিকে বনকালি এলাকায় অবস্থিত চায়না কোম্পানিতে শ্রমিকরা যথারীতি কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই শ্রমিকদের মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নারী ও কিশোরী শ্রমিকরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হতে গিয়ে অন্তত ৫০ জন শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন রুনা খাতুন (২২), শিউলি (৪৫), রুবিনা খাতুন (৬২), গীতা রানী (৪০), নুপুর (১২), শারমিন (১৮), জান্নাতুল ফেরদৌস (২৫), রেশমা (৩৫) ও লাবনী আক্তার (১৯)-সহ আরও কয়েকজন। আহতদের স্বজনরা কারখানার কর্মপরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, ভর্তি হওয়া রোগীদের মধ্যে এক ধরনের তীব্র আতঙ্ক লক্ষ্য করা গেছে। এই আতঙ্কের প্রভাবে অনেকেরই প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম সংবাদমাধ্যমকে বলেন, ঠিক কী কারণে শ্রমিকদের মধ্যে এই ভীতির সৃষ্টি হলো, তা এখনো স্পষ্ট নয়। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি।
হাজারো শ্রমিকের নিরাপত্তা ও এমন লঙ্কাকাণ্ডের বিষয়ে কথা বলতে নারাজ চীনা এই কোম্পানিটির কর্মকর্তারা। সাংবাদিকরা বারবার যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কারখানার অভ্যন্তরীণ পরিবেশের কোনো ত্রুটি আছে কি না, তা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
তদন্ত শেষে প্রকৃত সত্য উদঘাটিত হবে এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
দিনাজপুরে চীনা কোম্পানিতে শ্রমিকদের মাঝে গণআতঙ্ক: আহত অর্ধশত, হাসপাতালে ১২
ঢাবি গাউসিয়া কমিটির উদ্যোগে পবিত্র শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ সম্পন্ন
ময়মনসিংহে জামায়াত আমীরের জনসভা আজ
চিরিরবন্দরে বীমা কর্মীকে গণধর্ষনের ঘটনায় মামলা, আটক ১
পে-স্কেলের বৈষম্য দূরীকরণের দাবিতে পাংশায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
দিনাজপুরের বোচাগঞ্জে ১৩ জুয়াড়ি আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল
দিনাজপুরে র্যাবের অভিযানে অবৈধ ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার
কমলগঞ্জে গিয়াস হত্যা মামলার আসামীরা জামিনে বের হয়েই ভূমি জবরদখলের চেষ্টা
ঝালকাঠির চামটা বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ
দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ - আবুল ফজল মো. সানাউল্লাহ
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী লড়াইয়ে যখন ঘরের মানুষ প্রার্থীর পাশে
জাতীয়তাবাদী সাংবাদকি ফোরামরে ২০৫ সদস্যবশিষ্টি র্কাযনর্বিাহী কমটিি গঠন
দিনাজপুরে অলিম্পিক জয়ের স্বপ্নে বিভোর ৭০ খুদে অ্যাথলেট
প্রতারণা মামলায় যুবলীগ নেতা ইমরানের ১৮ মাসের জেল
কাপ্তাই বিএসপিআইয়ে দাবী আদায়ে পরীক্ষা বর্জন ও বিক্ষোভ অনু্ষ্টিত
বোচাগঞ্জে দুই কন্যা সন্তানসহ কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে মজিদ খাঁনের সাংবাদিক সম্মেলন
চেক ডিজ-অনার মামলায় প্রধান শিক্ষক অজিত চন্দ্র রায় গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া তথ্য প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ
ময়নাতদন্ত শেষে জামায়াত নেতার মরদেহ নিয়ে শেরপুরের পথে স্বজনরা
নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
লাকসামে বিএনপি প্রার্থীর প্রচারণায় মাইকিং করতে গিয়ে কর্মীর মৃত্যু
পিরোজপুরে বিচার বিভাগীয় কর্মচারীদের বিক্ষোভ: পে-স্কেল বাস্তবায়নে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি
বোচাগঞ্জে সিনিয়র সাংবাদিক প্রাণনাশের হুমকিতে আতঙ্ক, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
৫ বছরের শিশু রাইয়ানকে অপহরণের পর হত্যা: পিরোজপুরে ঘাতক চাচাতো ভাইসহ গ্রেফতার ৪
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ওয়াগ্গা ৪১ বিজিবি ও কাপ্তাই সেনা জোনের যৌথ সমন্বয় সভা
কাপ্তাই বিএসপিআইতে তৃতীয়বারের মতো বর্ণাঢ্য আয়োজনে সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিআরজেএ’র শোক সভা
‘বেশ্যাখানা’ বলা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জাতীয় শিক্ষাধারার
বোচাগঞ্জ থানায় সিনিয়র সাংবাদিক কে অপমানের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
রাজউকের জোন -৪এর পরিচালক সালেহ আহমেদ জাকারিয়া'র সেবার মান উচ্চ বৃত্তে