খাঁন মোঃ আঃ মজিদ ২৯ জানু ২০২৬ ১১:১৩ এ.এম
দিনাজপুরের বোচাগঞ্জে নগদ অর্থ, দুই কন্যা সন্তান এবং প্রায় কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মালিপাড়া, মুর্শিদাহাট , ৬ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভার স্থায়ী বাসিন্দা মৃত মহির উদ্দীন খাঁনের পুত্র মোঃ আব্দুল মজিদ খাঁন।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সেতাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালে আশা আক্তারের সঙ্গে তার বিবাহ হয়। প্রায় পাঁচ বছর শান্তিপূর্ণ দাম্পত্য জীবন কাটানোর পর শ্বশুর লাইছুর রহমান ও শাশুড়ি লিপি আক্তারের কুপরামর্শে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়।
তিনি অভিযোগ করে বলেন, এই মনোমালিন্যকে কেন্দ্র করে তিনি স্ত্রী আশা আক্তার, শ্বশুর লাইছুর রহমান ও শাশুড়ি লিপি আক্তারের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা, দিনাজপুর কোতোয়ালি থানা ও আদালতে একাধিক মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় ধনতলা মাস্টারপাড়ায় অবস্থিত তার ভাড়া বাসা থেকে স্ত্রী আশা আক্তার ড্রয়ারে নগদ এক লক্ষ টাকা, দুই শিশু কন্যা সন্তান জান্নাতি ও মিম আক্তারসহ প্রায় কোটি টাকার সম্পদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যান পূর্বে ২টি বাড়ী বিক্রি করা ১৬ লক্ষ ৯২০০ টাকা , স্বর্ণ অলংকার সাড়ে ছয় ভরি, রুপা অলংকার সাড়ে ১৭ ভরি, ৩ টি মোবাইল সেট , এলইডি টিভি, সেলাই মেসিন, রাইস কুকার, বেলেন্ডার, আয়রন স্ত্রি, মূল্যবান মালামাল সহ ইত্যাদি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই রাতেই বোচাগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি এবং ২১ জানুয়ারি একটি ডকুমেন্ট হারানোর সাধারণ ডায়েরি দায়ের করেন, যার নম্বর যথাক্রমে ৮১৭ ও ১০১৫।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, জিডির তদন্তকালে বোচাগঞ্জ থানার এএসআই শামীম ও কনস্টেবল মসলিমের উপস্থিতিতে তার মেয়ে আশা আক্তারের নির্দেশে শ্বশুর-শাশুড়ি বলেন, “সব মামলা তুলে নিলে কন্যা সন্তান ও জরুরি ফাইল ফেরত দেওয়া হবে, অন্যথায় কিছুই দেওয়া হবে না।”
এদিকে, দুই কন্যা সন্তানসহ কোটি টাকার সম্পদের জরুরি ফাইল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দ্রুত তার কন্যা সন্তানদের উদ্ধার, গুরুত্বপূর্ণ নথিপত্র ফেরত এবং অভিযুক্ত আশা আক্তারকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি এ বিষয়ে প্রশাসন ও সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
জয়পুরহাটে নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ
জয়পুরহাটে ক্ষুদ্র ও দুঃস্থ ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে অনুদান ও পণ্য সামগ্রী বিতরণ
চট্টগ্রাম পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে
লালমনিরহাটের আলাস্কা মডেল স্কুলে আগামী ২১ নভেম্বর ওরিয়েন্টেশন প্রোগ্রাম
দিনাজপুর রেলস্টেশনে যাত্রীদের সর্বস্ব লুট, নির্বিকার নিরাপত্তা বাহিনী
জয়পুরহাটে নবান্নে জামাইদের ধুম, পাঁচশিরার মাছের মেলায় ৪ লাখ ২০ হাজার টাকার মহিষ
লালমনিরহাটে আগামীকাল আসছেন প্রধানমন্ত্রী, বরন করতে প্রস্তুত জেলাবাসী
ময়মনসিংহে স্কুল ছাত্রীর লাশ পড়ে ছিল ধানক্ষেতের আইলে
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার
কে এই রহিম? অক্সিজেন–মুরাদপুর সড়কে ম্যাগজিমা-অটোটেম্পু গাড়ির নিয়ন্ত্রণ কি তার হাতে! রুট পারমিট ছাড়াই চলাচলের অভিযোগ, মাসিক টোকেন বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ ট্রাফিক ব্যবস্থাপনা
লিউকেমিয়ায় আক্রান্ত মেধাবী শিক্ষার্থী বুশরার চিকিৎসায় ডা. জিয়াউদ্দিন হায়দার ও এমপি এলিন ভুট্টোর অনুদান
মাদক রোধে সন্তানদের বন্ধু হওয়ার আহ্বান লাকসাম ইউএনও’র
পাঁচবিবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব
জয়পুরহাটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
জয়পুরহাটে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনা, আটক ১৯
সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা হামিদ গ্রেফতার
আদিতমারীতে ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, চালক ও হেলপার আটক
লালমনিরহাটে পুলিশের ওপর হা'মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ'হত
লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৭ জন গ্রেপ্তার
বাকৃবির ভিসির বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের প্রতিবাদ ও স্পষ্টীকরণ
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
জাতীয় যুব দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে যুব শক্তি পরিষদের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
ফরিদপুরে পার্ক করা বাসে আগুন: ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু
ক্ষেতলালে তালাকের পর সাবেক স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ সাবেক স্বামীর
রাণ প্রতিমন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ