ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন

আন্তর্জাতিক ডেস্ত ০৫ মার্চ ২০২৬ ০৪:১৪ পি.এম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির নতুন প্রধান হিসেবে তার বাবার উত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শীর্ষ ধর্মীয় পর্ষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ খামেনির উত্তরসূরি নির্বাচন করবে। পর্ষদ সদস্য আহমদ খাতামি বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা ‘যত দ্রুত সম্ভব’ ভোটাভুটি করতে চান।

শীর্ষ পদের অন্য দাবিদারদের মধ্যে রয়েছেন দেশ পরিচালনাকারী অন্তর্বর্তীকালীন কাউন্সিলের তিন সদস্যের একজন আলিরেজা আরাফি, কট্টরপন্থী মহসিন আরাকি এবং এমনকি ১৯৭৯ সালের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা খামেনির নাতি হাসান খামেনি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি নির্বাচিত হলে তা হবে একটি বংশানুক্রমিক ক্ষমতার হস্তান্তর। অথচ ২০২৪ সালে তার বাবা খামেনি নিজে এই ধারণার বিরোধিতা করেছিলেন।

শাহ শাসিত কয়েক শতাব্দীর রাজবংশের পতনের মাধ্যমেই ইরানে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর পূর্ব ইরানের পবিত্র মাশহাদ শহরে জন্ম নেওয়া মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতার ছয় সন্তানের একজন। গত শনিবার তেহরানে যুদ্ধের শুরুর দিকের এক মার্কিন-ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ৮৬ বছর বয়সে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

সরকারি অনুষ্ঠান এবং গণমাধ্যমে মোজতবার উপস্থিতি খুবই কম। এ কারণে পর্দার আড়ালে তার প্রকৃত প্রভাব নিয়ে ইরানি জনগণ এবং কূটনৈতিক মহলে বছরের পর বছর ধরে নানা জল্পনা রয়েছে।

সাবেক সর্বোচ্চ নেতার সন্তানদের মধ্যে একমাত্র তিনিই কোনো আনুষ্ঠানিক পদ ছাড়াই প্রকাশ্য অবস্থানে রয়েছেন। কাঁচা-পাকা দাড়ি এবং ‘সৈয়দ’ (রাসুলুল্লাহ সা.-এর বংশধর) হিসেবে কালো পাগড়ি পরিহিত এই ধর্মীয় নেতাকে অনেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ‘আসল বস’ হিসেবে মনে করেন।

ইসলামি প্রজাতন্ত্রের আদর্শিক সেনাবাহিনী রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে মোজতবার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৮০-৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের শেষ দিকে একটি কমব্যাট ইউনিটে দায়িত্ব পালনের সময় থেকেই এই সম্পর্কের সূচনা।

২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন ট্রেজারি বিভাগ মোজতবা খামেনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তখন বলা হয়েছিল, কোনো সরকারি পদে নির্বাচিত বা নিযুক্ত না হয়েও তিনি সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে কাজ করেন।
মার্কিন প্রশাসনের দাবি ছিল, আয়াতুল্লাহ আলী খামেনি তার নেতৃত্বের বেশ কিছু দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়েছিলেন। মোজতবা নিরাপত্তা বাহিনীর সঙ্গে মিলে তার বাবার আঞ্চলিক কৌশল ও অভ্যন্তরীণ দমননীতিকে এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতেন।

বিরোধীরা অভিযোগ করেন, অতি-কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০০৯ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পর যে বিশাল বিক্ষোভ সৃষ্টি হয়েছিল তা দমনে তিনি বড় ভূমিকা রাখেন।

ব্লুমবার্গ নিউজ অর্গানাইজেশনের এক তদন্ত প্রতিবেদনে জানানো হয়, মোজতবা খামেনি ১০ কোটি ডলারেরও বেশি সম্পদের মালিক। বেনামী সূত্র ও পশ্চিমা গোয়েন্দা সংস্থার বরাতে বলা হয়, তেল বিক্রির টাকা কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিদেশে পাচার করা হয়েছে। করমুক্ত বিভিন্ন দেশে (ট্যাক্স হ্যাভেন) বেনামী কোম্পানি খুলে এই অর্থ দিয়ে ব্রিটেনে বিলাসবহুল বাড়ি, ইউরোপে হোটেল এবং দুবাইয়ে বিপুল সম্পত্তি কিনতে বিনিয়োগ করা হয়েছে।

তিনি তেহরানের দক্ষিণে পবিত্র শহর কোমে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা ও শিক্ষকতা করেছেন। তিনি ‘হুজ্জাতুল ইসলাম’ পদমর্যাদা অর্জন করেছেন, যা তার বাবা খামেনি বা বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেনির ‘আয়াতুল্লাহ’ পদমর্যাদার নিচে।

ইরানি কর্তৃপক্ষের তথ্যমতে, মোজতবার স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ওই হামলায় নিহত হয়েছেন। তিনি ইরানের সাবেক এক পার্লামেন্ট স্পিকারের মেয়ে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাটজ বুধবার সতর্ক করে বলেছেন, আয়াতুল্লাহ খামেনির যেকোনো উত্তরসূরিই তাদের ‘লক্ষ্যবস্তু’ হবে।

ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর মোট সদস্য সংখ্যা ৮৮। তারা প্রতি আট বছরের জন্য নির্বাচিত হন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর খামেনিকে নির্বাচনের মাধ্যমে এই পর্ষদ এ পর্যন্ত মাত্র একবারই নেতা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

আরও খবর

news image

ইরানের প্রধান হিসেবে মোজতবা খামেনি ত্তরাধিকারী হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন

news image

এরদোয়ান ইরানে মার্কিন-ইসরাইলি হামলাকে ‘অবৈধ’ বলে বর্ণনা করেছেন

news image

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানে অনুষ্ঠিত সমাবেশে সহিংসতায় অন্তত ২৫ জন নিহত

news image

ইরানকে নিয়ে জাতিসংঘের পরমাণু সংস্থা বিশেষ অধিবেশনের জন্য বৈঠক শুরু

news image

উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন

news image

মেক্সিকোর সাংবিধানিক সংস্কার পাস

news image

নেপালের ভোটারদের কোনো ‘ভয় ছাড়াই’ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।

news image

‘আমার প্রিয় আমেরিকানরা, আমাদের দেশ আগের যেকোনো সময়ের চেয়ে এখন বড়, ভালো, সমৃদ্ধ ও শক্তিশালী-ট্রাম্প

news image

শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত ব্রাজিলে মুখী

news image

প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে

news image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব

news image

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না এলে, দেশটিকে সম্ভাব্য পরিণতির মুখে পড়তে হবে - ডোনাল্ড ট্রাম্প

news image

তদন্তকারী রিপাবলিকানরা ট্রাম্পের কাছ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন - ক্লিনটন

news image

ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক

news image

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ট্রাম্প

news image

ইসলামাবাদ সবুজ এলাকা হারিয়ে কংক্রিট দিয়ে ভরাট হচ্ছে এ শহরটি

news image

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরানের সরকার বিরোধী সবচেয়ে বড় আন্দোলনে রূপ নিয়েছে

news image

যুক্তরাষ্ট্র তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের জন্য’ নিজের নিয়ন্ত্রণে রাখবে

news image

প্রত্যেক নাগরিককে যে কোনো ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে হবে

news image

বেহালা ফ্রেন্ডস ক্লাবের দুর্গাপূজা কমিটির এবারের থিম হলো ‘নবান্ন’

news image

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে বাংলাদেশী ক্যালিগ্রাফি হস্তান্তর

news image

খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন ভারত ও পাকিস্তান

news image

বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প

news image

বিশ্ব মঞ্চে আমরা এখন এমন কাজ করছি, যা আগে কখনো হয়নি-ট্রাম্প

news image

যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগে ইরানের ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতার চিত্র উঠে এসেছে 

news image

হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে- ট্রাম্প

news image

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই ইসরায়েলি হামলার মাত্রা আরও বেড়েছে

news image

ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে

news image

নেতৃত্বহীনতা ইরানকে কৌশলগতভাবে দুর্বল করে তুলবে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা

news image

ইরানি হাজিদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ