ঢাকা খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক

আন্তর্জাতিক ডেস্ক ০৯ ফেব্রু ২০২৬ ০৬:১৯ পি.এম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল রোববার জানিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধি ত্যাগ করবে না। 

তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান কোনভাবেই ভীত নয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এর আগে, সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর তেহরানের মারাত্মক দমন-পীড়নের ঘটনায় ওয়াশিংটন হস্তক্ষেপের হুমকি দিয়েছিল। 

গতকাল রোববার কর্তৃপক্ষ সরকারবিরোধী বক্তব্যের অভিযোগে তিনজন প্রভাবশালী  সংস্কারবাদীকে গ্রেফতার করেছে।

ইরান জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগে বিক্ষোভের আগে গ্রেফতার হওয়া নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদিকে আরও কয়েক বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার তেহরানে এএফপির অংশগ্রহণে এক ফোরামে বলেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনাগুলোতে ইরান খুব কম বিশ্বাস স্থাপন করতে পারে এবং তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে আমেরিকান পক্ষ পুনরায় আলোচনাকে গুরুত্বের সাথে নিচ্ছে কি না।

পরে ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সমঝোতা বা চলমান আলোচনা নিয়ে ‘কৌশলগত অংশীদার’ চীন ও রাশিয়ার সঙ্গে নিয়মিত আলোচনার বিষয়ে পরামর্শ করছে তেহরান। 
আব্বাস আরাকচি বলেন, ‘কেন আমরা সমৃদ্ধকরণের ওপর এত জোর দিচ্ছি এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিলেও তা ত্যাগ করতে চাইছি না? কারণ আমরা মনে করি, আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারও নেই।’

আব্বাস আরব সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েনের কথা উল্লেখ করে বলেন যে মার্কিন নৌবাহিনী মোতায়েনে আমরা ভীত নই।

গত বছরের জুনে ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের পর গত শুক্রবার প্রথমবারের মতো ওমানে আলোচনা পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। 

ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র কিছু সময়ের জন্য যোগ দিয়েছিল।

ইরান চাইছে, তার ওপর থেকে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। 

আরাকচি বলেন, এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার পারমাণবিক কর্মসূচির বিষয়ে আস্থা তৈরির পদক্ষেপ হতে পারে।

পশ্চিমা দেশগুলো ও মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ বলে মনে করা ইসরাইল বলেছে যে ইরান পারমাণবিক বোমা অর্জনের চেষ্টা করছে।

ইসরাইলের এই অভিযোগ ইসলামী প্রজাতন্ত্র অস্বীকার করে আসছে।

আরাকচি বলেন, তারা আমাদের পারমাণবিক বোমাকে ভয় পায়, অথচ আমরা কোনো পারমাণবিক বোমা চাই না। আমাদের পারমাণবিক বোমা হলো— বড় শক্তিগুলোর কাছে ‘না’ বলার ক্ষমতা।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়গুলো আলোচনার টেবিলে আনার জন্য চাপ দিচ্ছে। 

অন্যদিকে, তেহরান পারমাণবিক কর্মসূচির বাইরে আলোচনার পরিধি বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোনো ছাড় দিতে নারাজ।

আরও খবর

news image

চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় বাণিজ্য আলোচনা শুরু

news image

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প চীনের উদ্দেশে রওনা হয়েছেন

news image

এমভি হন্ডিয়াস নামের জাহাজাটি স্পেনের গ্রানাদিয়া বন্দরে

news image

‘কঠোর পাল্টা হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস

news image

এই মুহূর্তে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের উপযুক্ত সময় হয়নি - জোসেফ আউন

news image

হরমুজ প্রণালীতে একাধিক হামলার পর যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে পড়েছে

news image

হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইল হামলা চালানো হয়েছে

news image

পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠতার পথে

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

news image

রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন

news image

মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস

news image

দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে

news image

ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন

news image

মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে

news image

জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা

news image

ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে

news image

ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প

news image

ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ

news image

লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো

news image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে

news image

শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news image

উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে

news image

‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর

news image

‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ

news image

রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি

news image

নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ

news image

ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে

news image

মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা

news image

আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে

news image

নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু