আন্তর্জাতিক ডেস্ক ০৩ মে ২০২৬ ০৮:৪১ পি.এম
মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি:
-জার্মানিতে ব্যাপক হারে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে-
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জার্মানি থেকে পূর্বঘোষিত সংখ্যার চেয়েও বেশি মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
তিনি শনিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেকটাই (সেনা) কমাবো, আর ৫ হাজারের চেয়েও অনেক বেশি কমানো হবে।’
তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে, ন্যাটোর এক মুখপাত্র জানান, এই সিদ্ধান্ত সম্পর্কে ওয়াশিংটনের কাছ থেকে আরও তথ্য জানতে চাচ্ছে জোটটি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস আলোচনায় ইরান যুক্তরাষ্ট্রকে ‘অপমান করছে’ বলে মন্তব্য করার পর এই সিদ্ধান্ত আসে।
-নতুন শান্তি প্রস্তাব নিয়ে সংশয় ট্রাম্পের-
ট্রাম্প শনিবার বলেন, ইরানের নতুন শান্তি প্রস্তাব তিনি পর্যালোচনা করবেন। তবে এর গ্রহণযোগ্যতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
ইরানের গণমাধ্যম জানায়, তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ‘ইরান যে পরিকল্পনাটি পাঠিয়েছে, তা শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। কারণ, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের বিরুদ্ধে যা করেছে, তার জন্য তারা যথেষ্ট মূল্য দেয়নি।’
তাসনিমের তথ্য অনুযায়ী, প্রস্তাবে সব ফ্রন্টে সংঘাতের অবসান ও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য নতুন কাঠামো তৈরির বিষয় রয়েছে।
-লেবাননে তিন জন নিহত-
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননে ইসরাইলের ধারাবাহিক হামলায় তায়ার জেলার সাম্মাইয়েহ শহরে তিন জন নিহত হয়েছে।
ইসরাইলি বাহিনী জানায়, শনিবার তারা দক্ষিণ লেবাননে প্রায় ৭০টি সামরিক স্থাপনা ও হিজবুল্লাহর প্রায় ৫০টি অবকাঠামোয় হামলা চালিয়েছে।
১৭ এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতির পরও এ ধরণের হামলা নিয়মিত হয়ে উঠেছে।
-লেবাননে ক্যাথলিক কনভেন্ট ক্ষতিগ্রস্ত-
লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় একটি কনভেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায়, একটি ক্যাথলিক দাতব্য সংস্থা নিন্দা জানিয়েছে।
তারা এটিকে ‘উপাসনালয়ের বিরুদ্ধে ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞ’ বলে আখ্যা দেয়।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ইয়ারুন গ্রামে অভিযানে একটি ‘ধর্মীয় স্থাপনা’ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ‘ধর্মীয় কমপ্লেক্সে অবস্থিত ঘরবাড়ি’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফরাসি ক্যাথলিক সংস্থা ল’ওভ্র দ’ওরিয়ঁ জানায়, গ্রিক-ক্যাথলিক স্যালভেটোরিয়ান সিস্টার্সদের একটি কনভেন্ট সেনারা ধ্বংস করেছে।
-যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর: ইরান-
ইরান শনিবার জানায়, আলোচনার পথ নেবে, না কি আবার খোলা যুদ্ধে ফিরবেÑ তা এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাতে উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, ‘কূটনীতির পথ নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবেÑ সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের।’
তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান দুই পথের জন্যই প্রস্তুত।’
-চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান-
ইরানের তেল কেনার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানবে না বলে জানিয়েছে চীন।
বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এ সব নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমকে ‘অন্যায়ভাবে সীমিত বা বাধাগ্রস্ত’ করছে।
লাভজনক ব্যবসা : ট্রাম্প-
ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা জাহাজে ঝাঁপিয়ে পড়ে সেটির পণ্যসামগ্রী, তেল দখল করে নিয়েছি। এটি খুব লাভজনক ব্যবসা।’
-সেনা প্রত্যাহার ‘প্রত্যাশিত’ ছিল: বোরিস-
জার্মান প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিয়ুস বলেন, জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহার প্রত্যাশিত ছিল।
ইউরোপকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে, আরও উদ্যোগী হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউরোপ ও জার্মানি থেকে সেনা সরাবেÑ এটা অনুমান করা হয়েছিল। আমাদের আরও বেশি করে ইউরোপীয়দের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
রাশিয়ার সীমান্তঘেঁষা ভিরোলাহতি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন
মিয়ানমারে কারাবন্দিদের সাজা কমানোয় সু চি’র দণ্ড হ্রাস
দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র সেখানে আবার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে
ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায়, ট্রাম্প প্রকাশ্যে বারবার যুক্তরাজ্যের সমালোচনা করেছেন
মালিতে ভ্রমণ এখনও কঠোরভাবে নিরুৎসাহিত করা হচ্ছে
জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল এখন একটি ‘বিপজ্জনক’ - গবেষণা
ইরানের একটি গানবোট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে
ইসলামী প্রজাতন্ত্রটি অর্থ কষ্টে ভুগছে - ট্রাম্প
ইরান ‘নতুন কার্ড’ দেখাতে প্রস্তুত - গালিবাফ
লরি শাভেজ-ডেরেমার পদত্যাগের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে
শান্তিরক্ষী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ
উত্তর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে
‘মোহাম্মদ মাসুম-শাহি ও হামেদ ভ্যালিদির মৃত্যুদণ্ড কার্যকর
‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ না তোলে, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবশ্যই সীমিত করা হবে - গালিবাফ
রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন - জেলেনস্কি
নেতা আলি খামেনি স্মরণে ইরানে হাজারো মানুষ সমাবেশ
ইরান বৃহস্পতিবার রাতে পাকিস্তানে পৌঁছবে
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খোলা
আর্টেমিস-২ মিশনের নভোচারীরা বর্তমানে পৃথিবীর পথে
নাসার বিশালাকার রকেটে চেপে তারা চন্দ্রকক্ষে যাত্রা শুরু
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি দিয়েছে ইরান
প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি দেশটির আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন
চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করতে যাচ্ছেন চার নভোচারী
তিনজন ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে মিয়ানমারে
‘জাপানের প্রতিরোধ ও জবাব দেওয়ার সক্ষমতা শক্তিশালী করতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ’
ইরান দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে
লাখো মানুষ ‘নো কিংস’ বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন
রাশিয়া যখন এই চুক্তিগুলোর বহু নীতি ও মূল্যবোধ লঙ্ঘন করছে, তখন প্রস্তাবনা কাউন্সিলে উপস্থাপন করা সমীচীন নয়